1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় বিপুল ভারতীয় চোরাই পণ্য জব্দ - কুমিল্লার খবর
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে দর্শনার্থীদের জন্য সাজানো হয়েছে কুমিল্লার অর্ধশতাধিক বিনোদন কেন্দ্রে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানিতে কৃষিমন্ত্রীর গভীর শোক কুমিল্লায় সড়ক উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন আজ জুম্মাতুল বিদা দিয়ে শেষ হচ্ছে মাহে রমজান তিতাসে বন্ধু মহলের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ইদ সামগ্রী বিতরণ কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস ​কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসককে মক্কা টাওয়ারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য কুমিল্লার লাকসামে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন বরুড়ার শাহজালাল রতন!

কুমিল্লায় বিপুল ভারতীয় চোরাই পণ্য জব্দ

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লায় বিপুল ভারতীয় চোরাই পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এই খবর নিশ্চিত করেন।মীর আলী এজাজ জানান, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে রসুলপুর রেলওয়ে স্টেশনে টাস্কফোর্সের সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় ১৫৮ বোতল অলিভ অয়েল তেল, ১ হাজার ১২০ পিস ডেরোবিন ক্রিম, ৮৬০ পিস স্কিন সাইন ক্রিম, ১ হাজার ৩৩০ পিস জনসন বেবি লোশন এবং ৩ লাখ ৪০ হাজার ৬০০ পিস বাজি জব্দ করা হয়।যার বাজার মূল্য ৮৭ লাখ ৭ হাজার টাকা।মীর আলী এজাজ আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহানের উপস্থিতিতে জব্দ করা পণ্যগুলো আইনানুগ প্রক্রিয়া শেষে শুল্ক দপ্তরে জমা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর