1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা উপহার প্রদান - কুমিল্লার খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গরুর খাদ্যসহ ৩৫ লাখ টাকার সহায়তা দেবে সরকার —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের ভোগান্তিতে বিষয়ে দুঃখ প্রকাশ করেছে শিক্ষাবোর্ড চেয়ারম্যান। কুমিল্লায় উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যার খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন। পঞ্চগড়ে বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ধারণ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কুমিল্লা সহ কয়েকটি বিভাগ ও জেলায়! শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লার বুড়িচংয়ে মসজিদে আজানরত অবস্থায় ইমামের মৃত্যু শিক্ষার্থীর হাতে এসএসসির উত্তরপত্র মূল্যায়নের ঘটনায় কুমিল্লায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ

কুমিল্লায় দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা উপহার প্রদান

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লায় দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা উপহার প্রদান

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা-৬ নির্বাচনি এলাকার সকল পূজা মন্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে নগরীর বাদুরতলা ধর্মসাগরপাড়স্থ দলীয় কার্যালয়ে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ‎সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন-উর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব। এছাড়াও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাহাবুব আলম চৌধুরী, কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হানসহ অন্যরা উপস্থিত ছিলেন। ‎বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে ও সদস্য সচিব সঞ্জিত দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ বক্তব্য দেন। প্রধান অতিথি হাজী আমিন-উর রশিদ ইয়াছিন বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সব ধর্মের মানুষ সমানভাবে স্বাধীনভাবে ধর্মীয় উৎসব পালন করে আসছে। বিএনপি সব সময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। তাই আমরা চাই, কুমিল্লা-৬ আসনসহ সারাদেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক। তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। কোনো উসকানি বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে মিলেমিশে উৎসবকে আনন্দঘন করে তুলতে হবে। পাশাপাশি পূজা উদযাপনের সময় আইন-শৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ-জল সরবরাহ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সাথে বিএনপি নেতৃবৃন্দ সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন।মতবিনিময় সভা শেষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা-৬ নির্বাচনি এলাকার ১২৯টি পূজা মন্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।সভায় অংশগ্রহণকারী পূজা কমিটির নেতারা বিএনপি নেতৃবৃন্দের এ উদ্যোগকে স্বাগত জানান এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর