1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
‎ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ; ‎কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে ভাঙচুর, অগ্নিসংযোগ! - কুমিল্লার খবর
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে দর্শনার্থীদের জন্য সাজানো হয়েছে কুমিল্লার অর্ধশতাধিক বিনোদন কেন্দ্রে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানিতে কৃষিমন্ত্রীর গভীর শোক কুমিল্লায় সড়ক উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন আজ জুম্মাতুল বিদা দিয়ে শেষ হচ্ছে মাহে রমজান তিতাসে বন্ধু মহলের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ইদ সামগ্রী বিতরণ কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস ​কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসককে মক্কা টাওয়ারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য কুমিল্লার লাকসামে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন বরুড়ার শাহজালাল রতন!

‎ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ; ‎কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে ভাঙচুর, অগ্নিসংযোগ!

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

‎ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ;
‎কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে ভাঙচুর, অগ্নিসংযোগ!

‎নিজস্ব প্রতিবেদক।।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে কুমিল্লায় চারটি মাজারে হামলা ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় বিক্ষুব্ধ লোকজন মাইকে ঘোষণা দিয়ে ওই চারটি মাজারে হামলা করেছে বলে জানা গেছে। ‎বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা জেলার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে কফিল উদ্দিন শাহ ও হাওয়ালি শাহ মাজারে আগুন এবং কালাই শাহ ও আবদু শাহ মাজারে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এ ঘটনায় উসকানি ও ইন্ধনদাতাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান। আজ বিকালে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘বেমজা মহসিন’ নামের একটি ফেসবুক আইডি থেকে গত বুধবার সকাল ১০টা ৫২ মিনিটে একজন ধর্ম নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট দেন। এ ঘটনায় স্থানীয় জনতা থানার সামনে জড়ো হয়ে মহসিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন। দুপুরে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে হোমনা থানায় একটি মামলা করেন। আজ (বৃহস্পতিবার) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। এদিকে ফেসবুকের ‘আপত্তিকর’ ওই পোস্ট কেন্দ্র বৃহস্পতিবার সকাল থেকেই এলাকার বিক্ষুব্ধ জনতা মাইকে ঘোষণা দিয়ে আসাদপুর গ্রামের চারটি মাজারে হামলা, ভাঙচুরের পরে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষ্যেমালিকা চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন। হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা গণমাধ্যমকে বলেন, গত বুধবার ধর্ম নিয়ে কটূক্তির কারণে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারই পরিপ্রেক্ষিতে আজ বিক্ষুব্ধ জনতা মাজারে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে। উপজেলা ইসলামী ফ্রন্টের সেক্রেটারি সফিক রানা ও ইসলামী যুব সেনার নেতা শরিফুল জানান, গ্রেপ্তার ওই যুবক দীর্ঘদিন ধরে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন। আমরা তার ফাঁসির দাবি জানাচ্ছি।‎হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে জনতার দাবির প্রেক্ষিতে এক যুবককে গ্রেপ্তার করে আজ আদালতের সোপর্দ করা হয়। তবুও সকালে বিক্ষুব্ধ লোকজন মাজারে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনাস্থল থেকে ফিরে কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান বলেন, ‘ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার পর তাৎক্ষণিকভাবে পুলিশ জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে যারা ঘটনার উসকানি দিয়ে মাজারে হামলা ভাঙচুর ও আগুন দিয়েছে তাদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর