1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় মাছ ধরাকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে জখম - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে—কুমিল্লায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বুড়িচংয়ে চেকপোস্টে অভিযানে ৯ মাদকসেবী গ্রেফতার, আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ রেলমন্ত্রীকে কল দিয়ে অঝোরে কাঁদলেন এমপি “মনিরুল হক চৌধুরী”! কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডে বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত-১২ ঈদের ছুটিতে দর্শনার্থীদের জন্য সাজানো হয়েছে কুমিল্লার অর্ধশতাধিক বিনোদন কেন্দ্রে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানিতে কৃষিমন্ত্রীর গভীর শোক কুমিল্লায় সড়ক উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন আজ জুম্মাতুল বিদা দিয়ে শেষ হচ্ছে মাহে রমজান তিতাসে বন্ধু মহলের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ইদ সামগ্রী বিতরণ

কুমিল্লায় মাছ ধরাকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে জখম

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

কুমিল্লায় মাছ ধরাকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে জখম

স্টাফ রিপোর্টার ॥
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে সুফিয়া আক্তার (৬০) নামে এক নারীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, আহত সুফিয়া আক্তার একই এলাকার ফরিদ মিয়ার স্ত্রী। তিনি স্ট্রোকের রোগী। ঘটনার দিন সকালে সুফিয়ার মেয়ে পারিবারিক মালিকানাধীন পুকুরে জাল দিয়ে একটি পাঙ্গাশ মাছ ধরেন। এ সময় প্রতিবেশী ও চাচাতো ভাই ১নং আসামি আব্দুল খালেক (৭০) ও ২নং আসামি আলী আহাম্মদ (৭২) মাছটি নিয়ে যান এবং স্থানীয় চেয়ারম্যান জিলানীর বাড়িতে বিষয়টি নিয়ে বিচার দেন।পরে সুফিয়া আক্তার ঘটনাস্থলে গেলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগে বলা হয়, আব্দুল খালেক তার গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে এবং আলী আহাম্মদ হাতে থাকা লাঠি দিয়ে তার পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। সুফিয়ার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ ঘটনায় সুফিয়া আক্তার সদর দক্ষিণ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর