1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার বুড়িচংয়ে পূর্বহুড়া গ্রামে আবুল হোসেনের ছেলে সুজন প্রতিপক্ষ রুকন গংদের আঘাতে নিহত হয় - কুমিল্লার খবর
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনারা ভোট দিবেন – ড. চৌধুরী সায়মা ফেরদৌস কুমিল্লা-৬ সদর আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণা বাংলাদেশ আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে নগরীর বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী জনসভা ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) কর্তৃক আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে জামায়েতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ গণভোটে ‘হ্যাঁ’ বলার ডাক: কুমিল্লায় বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির আলোচনা সভা ও বর্ণাঢ্য মিছিল বুড়িচংয়ে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লা-৬ বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী সভা। কুমিল্লা মহানগর ছাত্রদলের উদ্যোগে ১০ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ ১১ দলীয় ক্ষমতায় আসলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে-ডাঃ তাহের অলিম্পিক ভিলেজ-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান

কুমিল্লার বুড়িচংয়ে পূর্বহুড়া গ্রামে আবুল হোসেনের ছেলে সুজন প্রতিপক্ষ রুকন গংদের আঘাতে নিহত হয়

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

কুমিল্লার বুড়িচংয়ে পূর্বহুড়া গ্রামে আবুল হোসেনের ছেলে সুজন প্রতিপক্ষ রুকন গংদের আঘাতে নিহত হয়

মোঃ ফয়েজ আহমেদ,বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে প্রতিবেশীর হামলায় নিহত হয়েছেন সুজন (২৮) নামে এক যুবক। ছেলের জীবন বাঁচাতে দুই বছর আগে কিডনি দিয়েছিলেন তার মা খোকনা বেগম। এলাকার মানুষের সহযোগিতায় চিকিৎসা খরচ চালিয়েও শেষ পর্যন্ত সন্তানের জীবন রক্ষা করতে পারলেন না তিনি। ঘটনাটি ঘটেছে উপজেলার ষোলনল ইউনিয়নের পূর্বহুড়া গ্রামে। নিহত সুজন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। (২২ আগস্ট) শুক্রবার ১০টার দিকে পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন সুজন। প্রায় দুই বছর আগে মায়ের দেওয়া কিডনি প্রতিস্থাপনের পর তিনি নতুন জীবন ফিরে পান। স্বাভাবিক জীবনযাপন করছিলেন তিনি। কিন্তু চলতি বছরের ২৩ মে পারিবারিক বিষয়ে প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটির জেরে হামলার শিকার হন সুজন। হামলার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের মা খোকনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলের জীবন বাঁচাতে আমি কিডনি দিয়েছি, মানুষের কাছে হাত পেতে চিকিৎসার খরচ চালিয়েছি। তবুও শেষ পর্যন্ত আমার ছেলেকে বাঁচাতে পারলাম না। প্রতিবেশীর হামলায়ই আমার ছেলের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় গ্রাম্য চিকিৎসক মো. সোলাইমান জানান, গত ২৩ মে সন্ধ্যায় তার দোকানের সামনে সুজন ও প্রতিবেশী রুকন ও তার সহযোগী মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রোকন ও জসীম তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং কিডনি প্রতিস্থাপনের স্থানে আঘাত করে। এরপর থেকেই সুজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।প্রতিবেশী জহুর মিয়ার ছেলে রোকন ও আব্দুল আলীর ছেলে জসীম উদ্দীনের হামলায় আহত হয়ে সুজনের এমন মৃত্যুতে মর্মাহত এলাকাবাসী। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম বলেন, কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর আমরা এলাকার মানুষ টাকা তুলে তার চিকিৎসার ব্যবস্থা করেছি। তার মা কিডনি দিয়েছেন। কিন্তু প্রতিবেশীর হামলার পর সুজনের অবস্থা আবারও খারাপ হয়ে যায় এবং অবশেষে সে মারা যায়। এদিকে এলাকার মানুষ সুজনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, নিহত পরিবারের অভিযোগের পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রির্পোট আসার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর