1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ইয়াবা উদ্ধারের মামলায় দুই আসামিকে অতঃপর  ৭ বছরের সশ্রম কারাদণ্ড!! বাংলাদেশ সোলার এক্সপ্রো ২০২৬’-এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী  ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতি,অতঃপর  পরদিন কমিটি বিলুপ্ত! স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করায় মামলায় স্ত্রী নার্স কারাগারে!!  এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ!!  দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কুমিল্লা দেবীদ্বারে মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর! দেবীদ্বারে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছে”- জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সাংবাদিক মহিউদ্দিন মোল্লা: সংবাদপত্রের পথচলা থেকে সাংবাদিকতার দক্ষতা উন্নয়নে নেতৃত্ব!!

কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!!

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!!

এবিএম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার দেবীদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের পৈতৃক দাবিতে সন্তান কোলে নিয়ে দু’দিন যাবৎ অনশনে বসে আছে হ্যাপি আক্তার (২৭) নামে এক নারী। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর এলাকার বারেরা গ্রামের বদুরুদ্দি হাজী বাড়িতে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় পৌর এলাকার বারেরা গ্রামে সরেজমিনে গিয়ে অনশনরত নারী হ্যাপি আক্তারের সাথে কথা হলে তিনি জানান, পৌর বারেরা গ্রামের মৃত: আব্দুল মান্না মনু মিয়া(মেম্বার)’র সৌদি প্রবাসী ছেলে এনামুলের সাথে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে সৌদি আরবে তাদের বিবাহ হয়। তারপর থেকে সৌদি আরবের বিভিন্ন আবাসিক হোটেলে তাঁরা একসাথে বসবাস করেছেন এবং একবছর তারা সৌদির জেদ্দা শহরের আলকোমরা পানির ট্যাংকের সামনে হোটেল জিম্ম এ একবছর একসাথে ছিলেন। এরিমধ্যে হ্যাপি আক্তারের গর্ভে আসে এনামুলের অনাগত সন্তান। পরে এনামুল হ্যাপি আক্তারকে ৪মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় সৌদি থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। এরপর থেকেও এনামুল তার সাথে যোগাযোগ রাখছেন ও খরচ দিয়ে আসছেন। কিন্তু তাকে তার স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে আনবে আনবে বলে নিয়ে আসছেন না। নিজের স্ত্রীর দাবি ও সন্তানের পৈতৃক দাবিতে এখন তিনি এনামুলের বাড়িতে অবস্থান নিয়েছেন।তিনি আরোও জানান, তাকে স্ত্রী ও তার সন্তানকে সৌদি নিয়ে যাওয়ার জন্য এনামুলকে পিতা ও স্বামী বানিয়ে পাসপোর্ট তৈরি করতে এনামুল তাকে বলেছেন। কখন নিবে তাও তিনি বলছেন না। আমার জীবন তো শেষ হয়ে গেছে। আমার পূর্বের স্বামীকে তালাক দিয়ে তাকে বিয়ে করেছি, এখন আমার এই সন্তানের কথা ভেবে এখানে এসেছি। আমি এখানে কেনো এসেছি আমাকে মেরে ফেলবে বলে এনামুল ফোন করে আমাকে হুমকি দিচ্ছে, আমার বাড়িতে ফোন করে আম্মাকে হুমকি দিয়ে বলছে আমি যেনো চলে যাই। আমাদের যদি ঘরে তুলে না নেয়, মেরে ফেললে তো ভালো। তানাহলে সন্তানকে নিয়ে এখানেই আত্মহত্যা করবো। হ্যাপি আক্তার নারায়ণগঞ্জ জেলার রুপগন্জ থানার কলাতলি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তার পূর্বের সংসারে এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।অপরদিকে প্রবাসী এনামুল সৌদি আরবে অবস্থান করছেন, হ্যাপি আক্তার ছাড়াও তার দেশে একটি সংসার রয়েছে। ঐ সংসারে দুটি ছেলে সন্তানও রয়েছে বলে জানায় এনামুলের স্বজন ও স্থানীয়রা।এবিষয়ে জানতে অভিযুক্ত প্রবাসী এনামুলের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি গনমাধ্যম কর্মীদের সাথে নানান অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে ফোন রেখে দেন। তাই তার বক্তব্যে নেয়া সম্ভব হয়নি।বাড়িতে থাকা এনামুলের ছোট ভাই সাহাদাত হোসেন বলেন, এনামুল ভাই দেশের বাইরে, বাড়িতে আম্মা আর আমি ছাড়া কেউ নেই। এনামুল যদি তাকে বিয়ে করে থাকে, ঐ ছেলে যদি এনামুলের হয়ে থাকে এনামুল দেশে আসলে তাদের ডিএনএ করিয়ে প্রমাণ করতে হবে আসলে সে এনামুলের সন্তান কিনা। আমরা এনামুলের বউ হিসেবে যাকে চিনি তার দুই সন্তান নিয়ে সে আলাদা বাসায় থাকেন। এখানে মাঝেমধ্যে বেড়াতে আসেন।তবে এ ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টি পারিবারিকভাবে সমাধানের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। এটি পারিবারিক ভাবে সমাধান হয়ে গেলে ভালো হয়। এবিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে বিষয়টি দেখবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর