1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতি,অতঃপর  পরদিন কমিটি বিলুপ্ত! স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করায় মামলায় স্ত্রী নার্স কারাগারে!!  এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ!!  দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কুমিল্লা দেবীদ্বারে মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর! দেবীদ্বারে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছে”- জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সাংবাদিক মহিউদ্দিন মোল্লা: সংবাদপত্রের পথচলা থেকে সাংবাদিকতার দক্ষতা উন্নয়নে নেতৃত্ব!! রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে মাদক পাচার,৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ অপরাধের বিচারহীনতায় বাড়ে অপরাধ, সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি;

কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার

‘মানবতার পাশে, আমরা সবাই’—সিগনেচার বাংলার মানবিক উদ্যোগ;

নিজস্ব প্রতিবেদক।। 

সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মুখে হাসি ফোটাতে কুমিল্লায় প্রায় এক হাজার মানুষের মাঝে একবেলার খাবার বিতরণ করেছে সামাজিক ও উদ্যোক্তাভিত্তিক প্ল্যাটফর্ম ‘সিগনেচার বাংলা’। ‘মানবতার পাশে, আমরা সবাই’—এই আহ্বানকে সামনে রেখে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুমা এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।নকশাঙ্গন ও চাষীয়ানার যৌথ আয়োজনে এবং সিগনেচার বাংলার পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ কর্মসূচিতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশুদের মাঝে একবেলার খাবার তুলে দেওয়া হয়।খাবার বিতরণের আগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর, কনটেন্ট ক্রিয়েটর টিপু চৌধুরী এবং প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিগনেচার বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত ও পথশিশুরা সমাজের বাইরে কেউ নয়; তারাও সমাজেরই অংশ। তাদের প্রতি সহমর্মিতা দেখানো এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো সবার মানবিক ও সামাজিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে কোনো মানুষকে অনাহারে দিন কাটাতে হবে না।বক্তারা আরও বলেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় বড় আয়োজনের প্রয়োজন নেই। সামর্থ্য অনুযায়ী ছোট ছোট উদ্যোগও একজন মানুষের জীবনে আনন্দ বয়ে আনতে পারে। এ ধরনের কার্যক্রম সমাজে পারস্পরিক সহমর্মিতা ও মানবিকতার চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের হাতে একবেলার খাবার তুলে দেওয়ার এ উদ্যোগ শুধু খাবার বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের পিছিয়ে পড়া মানুষের প্রতি দায়িত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর