1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ইয়াবা উদ্ধারের মামলায় দুই আসামিকে অতঃপর  ৭ বছরের সশ্রম কারাদণ্ড!! বাংলাদেশ সোলার এক্সপ্রো ২০২৬’-এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী  ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতি,অতঃপর  পরদিন কমিটি বিলুপ্ত! স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করায় মামলায় স্ত্রী নার্স কারাগারে!!  এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ!!  দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কুমিল্লা দেবীদ্বারে মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর! দেবীদ্বারে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছে”- জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সাংবাদিক মহিউদ্দিন মোল্লা: সংবাদপত্রের পথচলা থেকে সাংবাদিকতার দক্ষতা উন্নয়নে নেতৃত্ব!!

কুমিল্লা মুরাদনগরের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় ডিবি পুলিশের অভিযানে ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ (তিন) জন ঘাতক গ্রেফতার ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা মুরাদনগরের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় ডিবি পুলিশের অভিযানে ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ (তিন) জন ঘাতক গ্রেফতার ।

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।
গত ১৪ই সেপ্টেম্বর ২০২৬ তারিখে সন্ধ্যায় মুরাদনগর থানার ধরানীপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে এক মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আপন চাচা ও ভাতিজার মধ্যকার বিরোধের সূত্র ধরে ভিকটিম মঞ্জুরুল আলম @ তুতু (৩৫) এবং খালেদা আক্তার @ বেবি (৭০)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এই বর্বরোচিত ঘটনার পর মুরাদনগর থানায় একটি হত্যা মামলা রুজু হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের পর অপরাধীদের আইনের আওতায় আনতে কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃআনিসুজ্জামান,পিপিএম মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) শাখার একটি চৌকস দল তাৎক্ষণিক তদন্ত ও অভিযান শুরু করে। আধুনিক তথ্য-প্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল ঘটনার ২০ ঘণ্টার মধ্যে কুমিল্লা শহরের বাদশাহ মিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মামলার এজাহার নামীয় ২ ও ৩ নম্বর আসামিকে গ্রেফতার করে। পরবর্তীতে, মূল আসামি ট্রেনযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্রাহ্মনবাড়িয়ার আখাউরা এলাকায় চলন্ত ট্রেন থেকে তাকে নাটকীয়ভাবে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন:১. মোঃ মোস্তাক আহাম্মেদ @ আবু (৫৮) – (মূল আসামি/আপন চাচা) ২. হনুফা বেগম (৪৫) (১ নং আসামির স্ত্রী) ৩. ইতি (১৮) – (১ নং আসামির পালিত কন্যা)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জমি সংক্রান্ত বিরোধের জেরে ভিকটিম মৃত মঞ্জুরুল আলম @ তুতু ও ভিকটিম মৃত খালেদা আক্তার @ বেবিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার কথা ও ঘটনার সাথে তাদের সরাসরি সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে। পরবর্তীতে আসামীদের দেখানোমতে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। কুমিল্লা জেলা পুলিশ অপরাধ দমনে এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা বদ্ধপরিকর। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর