1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতি,অতঃপর  পরদিন কমিটি বিলুপ্ত! স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করায় মামলায় স্ত্রী নার্স কারাগারে!!  এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ!!  দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কুমিল্লা দেবীদ্বারে মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর! দেবীদ্বারে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছে”- জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সাংবাদিক মহিউদ্দিন মোল্লা: সংবাদপত্রের পথচলা থেকে সাংবাদিকতার দক্ষতা উন্নয়নে নেতৃত্ব!! রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে মাদক পাচার,৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ অপরাধের বিচারহীনতায় বাড়ে অপরাধ, সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি;

কুমিল্লা বুড়িচংয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

কুমিল্লা বুড়িচংয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

বুড়িচং প্রতিনিধি কুমিল্লা।।

কুমিল্লার বুড়িচংয়ে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২১১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বুড়িচং উপজেলা শাখা।শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্কুল ও মাদরাসার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বুড়িচং উপজেলা শাখার সভাপতি মু. মুমিন ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি মু. ইব্রাহিম রনি।ময়নামতি থানা শাখার সভাপতি মু. যোবায়ের আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মু. বরকত আলী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদ।এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা আমির অধ্যাপক মো. অহিদুর রহমান, শিবিরের সাবেক জেলা সভাপতি মো. সাইফুল আলম, সানাউল্লাহ রাসেল, অধ্যক্ষ আবদুল হান্নান, বুড়িচং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. কবির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল আউয়াল এবং বুড়িচং পৌর জামায়াতের আমির মো. তাজুল ইসলামসহ আরও অনেকে।বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জন নয়; এটি পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানেরও গৌরব। ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।অনুষ্ঠানে বুড়িচং উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার জিপিএ-৫ প্রাপ্ত ২১১ জন শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর