1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতি,অতঃপর  পরদিন কমিটি বিলুপ্ত! স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করায় মামলায় স্ত্রী নার্স কারাগারে!!  এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ!!  দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কুমিল্লা দেবীদ্বারে মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর! দেবীদ্বারে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছে”- জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সাংবাদিক মহিউদ্দিন মোল্লা: সংবাদপত্রের পথচলা থেকে সাংবাদিকতার দক্ষতা উন্নয়নে নেতৃত্ব!! রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে মাদক পাচার,৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ অপরাধের বিচারহীনতায় বাড়ে অপরাধ, সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি;

যশোরে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

যশোরে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

মোঃ জসিম উদ্দিন তুহিন,(যশোর জেলা প্রতিনিধি)

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যশোরে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। যশোর টাউন হল ময়দান থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।এ সময় যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ উপস্থিত ছিলেন। মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।এর আগে টাউন হল মুক্তমঞ্চে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতিঅ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং পুলিশ সুপার রফিকুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এক শ্রেণির স্বার্থান্বেষী গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে সমাজে অশান্তি ও বিভেদ সৃষ্টি করতে চায়। ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার না করে ব্যক্তিগত বিশ্বাস ও চেতনার বিষয় হিসেবে দেখার সচেতনতা সমাজে গড়ে তুলতে হবে। এর মাধ্যমে অসাম্প্রদায়িক ও সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেজপাড়া সর্বজনীন পূজামণ্ডপ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।এ ছাড়া জন্মাষ্টমী উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে শ্রীকৃষ্ণের বিগ্রহ পূজা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, কীর্তন, আলোচনা সভা এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর