1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ইয়াবা উদ্ধারের মামলায় দুই আসামিকে অতঃপর  ৭ বছরের সশ্রম কারাদণ্ড!! বাংলাদেশ সোলার এক্সপ্রো ২০২৬’-এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী  ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতি,অতঃপর  পরদিন কমিটি বিলুপ্ত! স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করায় মামলায় স্ত্রী নার্স কারাগারে!!  এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ!!  দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কুমিল্লা দেবীদ্বারে মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর! দেবীদ্বারে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছে”- জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সাংবাদিক মহিউদ্দিন মোল্লা: সংবাদপত্রের পথচলা থেকে সাংবাদিকতার দক্ষতা উন্নয়নে নেতৃত্ব!!

স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার দাবি: সাক্কু

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
Oplus_131072

স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার দাবি: সাক্কু

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা, ৫ আগস্ট ২০২৬: স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে জুলাই গণহত্যার বিচার শুরুর দাবি জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তিনি বলেন, দ্রুত বিচার শুরু না হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হবে।

কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ ও আহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

বীর মুক্তিযোদ্ধা নূরে আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন রাজনৈতিক, আইনজীবী ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা সাক্কুর প্রতি সমর্থন জানিয়ে বলেন, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিপুল মানুষের উপস্থিতিই তার জনপ্রিয়তার প্রমাণ।

 

সাক্কু তার বক্তব্যে ৫ আগস্টের সহিংস ঘটনার প্রসঙ্গ তুলে আহত ও নিহতদের জন্য বিচার দাবি করেন এবং এ বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরাও বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর