1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতি,অতঃপর  পরদিন কমিটি বিলুপ্ত! স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করায় মামলায় স্ত্রী নার্স কারাগারে!!  এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ!!  দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কুমিল্লা দেবীদ্বারে মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর! দেবীদ্বারে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছে”- জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সাংবাদিক মহিউদ্দিন মোল্লা: সংবাদপত্রের পথচলা থেকে সাংবাদিকতার দক্ষতা উন্নয়নে নেতৃত্ব!! রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে মাদক পাচার,৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ অপরাধের বিচারহীনতায় বাড়ে অপরাধ, সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি;

নবগঠিত পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সাথে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
Oplus_131072

নবগঠিত পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সাথে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দপ্তরে আজ কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, নারায়ণগঞ্জ ও বরিশালের নবগঠিত পাঁচটি উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (এমপি)। মতবিনিময় সভায় সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষগুলোর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নগর উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, টেকসই নগরায়ণ এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় মাননীয় মন্ত্রী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, পরিকল্পিত ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় জানানো হয়, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করে আধুনিক, বাসযোগ্য ও স্মার্ট নগর গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর