1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতি,অতঃপর  পরদিন কমিটি বিলুপ্ত! স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করায় মামলায় স্ত্রী নার্স কারাগারে!!  এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ!!  দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কুমিল্লা দেবীদ্বারে মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর! দেবীদ্বারে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছে”- জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সাংবাদিক মহিউদ্দিন মোল্লা: সংবাদপত্রের পথচলা থেকে সাংবাদিকতার দক্ষতা উন্নয়নে নেতৃত্ব!! রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে মাদক পাচার,৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ অপরাধের বিচারহীনতায় বাড়ে অপরাধ, সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি;

বিয়ের মঞ্চে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই, বর পেলেন ব্রাজিল জার্সি, কনে আর্জেন্টিনা!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
Oplus_131072

বিয়ের মঞ্চে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই, বর পেলেন ব্রাজিল জার্সি, কনে আর্জেন্টিনা!

নিজস্ব প্রতিবেদক।। 

ফুলে ফুলে সাজানো বিয়ের মঞ্চ। চারদিকে আনন্দের রঙ, আত্মীয়-স্বজনের কোলাহল। কিন্তু সেই আনন্দের মাঝেই যেন শুরু হয়ে গেল আরেক মহারণ ব্রাজিল বনাম আর্জেন্টিনা।কুমিল্লার এক ব্যতিক্রমী বিয়েকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। কারণ, বিয়ের উপহার হিসেবে বরের হাতে তুলে দেওয়া হয়েছে ব্রাজিলের জার্সি, আর কনের জন্য আর্জেন্টিনার জার্সি। মুহূর্তেই সেই দৃশ্য হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু।গতকাল ১১ জুন বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার বিল্লাল হোসেন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন একই জেলার হোমনা উপজেলার মাধবপুর গ্রামের রুবাইয়াত জাহান ফাইজার সঙ্গে। পেশাগত জীবনে বর বিল্লাল হোসেন ডেইলি সানের কুমিল্লা জেলা প্রতিনিধি এবং কুমিল্লার জমিনের স্টাফ রিপোর্টার। সাংবাদিকের বিয়েতে এমনিতেই ছিল বাড়তি আগ্রহ। তার ওপর বিশ্বকাপের আবহে ফুটবলপ্রেমী অতিথিদের উপস্থিতি যেন অনুষ্ঠানকে অন্য মাত্রা দিয়েছে।বরের সহকর্মী, আমার দেশ-এর কুমিল্লা প্রতিনিধি এম. হাসান উপহার হিসেবে বরের হাতে তুলে দেন ব্রাজিলের জার্সি। আর কনের জন্য ছিল আর্জেন্টিনার জার্সি। উপহার হাতে নিয়েই হাসিতে ভরে ওঠে বর-কনের মুখ। আর উপস্থিত অতিথিরা মেতে ওঠেন মজার তর্কে বিশ্বকাপের মুকুট কি উঠবে ব্রাজিলের মাথায়, নাকি আর্জেন্টিনার?এক মুহূর্তের জন্য মনে হলো, বিয়ের আসর আর বিয়ের আসর নেই এ যেন ফুটবলবিশ্বের ক্ষুদ্র সংস্করণ। এক পাশে সাম্বার ছন্দ, অন্য পাশে ট্যাঙ্গোর আবেগ। কোথাও নেই বিভেদ, আছে শুধু ফুটবলের উন্মাদনা।আগামী এক মাস যেন পুরো পৃথিবী এক বিশাল দেশের রূপ নেবে। সেই দেশের নাম ফুটবল। সেখানে ভৌগোলিক সীমারেখা থাকবে, রাজনৈতিক মতভেদ থাকবে, কিন্তু হৃদয়ের ভাষা হবে একটাই ফুটবল।মেসি কি শেষবারের মতো জাদু ছড়াবেন? এমবাপ্পে কি গড়বেন নতুন সাম্রাজ্য? ব্রাজিল কি কাটাবে দীর্ঘ অপেক্ষার অবসান? নাকি জন্ম নেবে এক নতুন বিস্ময়ের গল্প?বিশ্বকাপের সবচেয়ে বড় সৌন্দর্য এখানেই এখানে ভবিষ্যদ্বাণী খুব কমই সত্যি হয়। প্রতিটি বিশ্বকাপই লিখে নতুন উপাখ্যান, জন্ম দেয় নতুন নায়ক, সৃষ্টি করে নতুন কিংবদন্তি। আর সেই মহাকাব্যের শেষ পৃষ্ঠায় কার নাম লেখা হবে, তার উত্তর মিলবে আগামী ১৯ জুলাই।কুমিল্লার এই বিয়ে প্রমাণ করে দিল, বিশ্বকাপের আসল সৌন্দর্য শুধু মাঠে নয়, মানুষের হৃদয়েও। যেখানে এক টুকরো জার্সি হয়ে ওঠে ভালোবাসার উপহার, আর ফুটবল হয়ে ওঠে আনন্দ, আবেগ ও বন্ধুত্বের সবচেয়ে সুন্দর ভাষা।এসময় উপস্থিত ছিলেন এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, বাসস কুমিল্লা উত্তর প্রতিনিধি কামরুল হাসান, আকাশ টিভি সম্পাদক মহিউদ্দিন আকাশ, সাইফ উদ্দিন, আব্দুর রহিম ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর