1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতি,অতঃপর  পরদিন কমিটি বিলুপ্ত! স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করায় মামলায় স্ত্রী নার্স কারাগারে!!  এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ!!  দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কুমিল্লা দেবীদ্বারে মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর! দেবীদ্বারে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছে”- জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সাংবাদিক মহিউদ্দিন মোল্লা: সংবাদপত্রের পথচলা থেকে সাংবাদিকতার দক্ষতা উন্নয়নে নেতৃত্ব!! রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে মাদক পাচার,৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ অপরাধের বিচারহীনতায় বাড়ে অপরাধ, সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি;

কুমিল্লায় গ্যাস সংকট নিরসনে বাখরাবাদ গ্যাসের এমডি’র সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬

কুমিল্লায় গ্যাস সংকট নিরসনে বাখরাবাদ গ্যাসের এমডি’র সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

​কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা মহানগর ও সদর উপজেলার চলমান তীব্র গ্যাস সংকট নিরসনের দাবিতে বাখরাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন শেখ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিএনপি নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী এলাকাবাসী।
​মতবিনিময়কালে নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকটের কারণে জনসাধারণের চরম দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বাখরাবাদ গ্যাসের এমডি সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
​সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালউর রহমান পাভেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজউদ্দিন রিয়াজসহ ১৬ নং ওয়ার্ডের বাসী এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর