1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতি,অতঃপর  পরদিন কমিটি বিলুপ্ত! স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করায় মামলায় স্ত্রী নার্স কারাগারে!!  এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ!!  দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কুমিল্লা দেবীদ্বারে মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর! দেবীদ্বারে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছে”- জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সাংবাদিক মহিউদ্দিন মোল্লা: সংবাদপত্রের পথচলা থেকে সাংবাদিকতার দক্ষতা উন্নয়নে নেতৃত্ব!! রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে মাদক পাচার,৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ অপরাধের বিচারহীনতায় বাড়ে অপরাধ, সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি;

দিনাজপুরের বীরগঞ্জে সরকারি রাস্তা দখল করে ড্রেন নির্মাণের অভিযোগ, কৃষি আবাদ ও চলাচলে দুর্ভোগ!

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে সরকারি রাস্তা দখল করে ড্রেন নির্মাণের অভিযোগ, কৃষি আবাদ ও চলাচলে দুর্ভোগ!

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জনাহার লালপাড়া গ্রামে সরকারি রাস্তা কেটে ড্রেন নির্মাণ করে দখলের অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষের চলাচল ও কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগ সৃষ্টি হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাঁচটি গ্রামের মানুষের কয়েকশ বিঘা আবাদি জমির ধান, ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ওই কাঁচা রাস্তাটি। সম্প্রতি সরকারি উদ্যোগে রাস্তাটি মাটি ভরাট করে উঁচু করা হলেও অভিযোগ রয়েছে, স্থানীয় মৃত জামাল আলীর ছেলে আঃ রশিদ এবং তার পরিবারের সদস্য আলম মিয়া, হাসান, হোসেন ও তালেবসহ কয়েকজন রাস্তার দুটি অংশ কেটে ড্রেন স্থাপন করে তা নিজেদের স্বার্থে ব্যবহার করছেন।এ ঘটনার প্রতিবাদে গত শনিবার বিকেল সাড়ে ৫টায় এলাকাবাসী প্রতিবাদ কর্মসূচি পালন করেন এবং দ্রুত রাস্তাটি দখলমুক্ত করার দাবি জানান। একই সঙ্গে ভুক্তভোগী সুমা আক্তার উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ থানা ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।স্থানীয় বাসিন্দা নওজেশ আলী জানান, অবৈধভাবে ড্রেন নির্মাণের কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। কৃষিপ্রধান এ অঞ্চলের কৃষকরাও চরম ভোগান্তিতে পড়েছেন। অর্জনাহার লালপাড়া গ্রামের আসেদ আলী, নুর আলম, জহুরুল ইসলামসহ প্রায় ৪০-৫০টি পরিবারের কৃষক ধান, পাট ও অন্যান্য ফসল পরিবহনের জন্য এ রাস্তা ব্যবহার করেন। কিন্তু ড্রেন নির্মাণের ফলে ভ্যান, ট্রাক্টর ও কৃষি যানবাহন চলাচল বাধাগ্রস্ত হওয়ায় পরিবহন ব্যয় বেড়ে গেছে।এলাকাবাসীর অভিযোগ, রাস্তা ব্যবহার করতে গেলে কৃষকদের বিভিন্ন ধরনের হুমকি-ধামকিও দেওয়া হচ্ছে। এছাড়া বৃষ্টির পানি রাস্তায় পড়ে রাস্তার ক্ষতি হচ্ছে এবং বর্ষা মৌসুমে রাস্তাটি সম্পূর্ণ চলাচল অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ড্রেন অপসারণের দাবি জানালে অভিযুক্তদের পক্ষ থেকে মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, “অভিযোগ হাতে পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর