1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!!

কুমিল্লায় ৩ কোটি টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

কুমিল্লায় ৩ কোটি টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম। বিজিবি জানান, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও চোরাচালানবিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২০ মে) রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় অবৈধ নেশাজাতীয় ১ লাখ ২৩ হাজার ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে বিজিবি। জব্দকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা।
৬০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর