1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মোগল সাম্রাজ্যের ইতিহাসে কুমিল্লা; রোশনাবাদ পরগনা থেকে আজকের জনপদ! দৈনিক কুমিল্লা ডাকের নাম-পরিচয় ব্যবহার করে পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ! যশোরে প্রকাশ্যে কোদালের আঘাতে ৭০ বছরের বৃদ্ধকে হত্যা কুমিল্লা দেবীদ্বার’র উপজেলা পরিষদ কলোনির ১২ কর্মকর্তার বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন;অতঃপর বকেয়া ৩২ লাখ টাকা! সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুমিল্লা জেলা ইউনিটের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত তিন দিনে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ জন সদস্য গ্রেফতার! কুমিল্লায় মা-মেয়ে হ/ত্যা/র আসামি কবিরাজ মোবারকের মৃ/ত্যু/দণ্ড জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান; ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণ হোক, বঞ্চিত না হোক তাঁর উত্তরাধিকারীরা!! এক রাতে কুমিল্লা জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ:লীগের ১০৭ জন সদস্য গ্রেফতার

কুমিল্লা বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা, সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগে মামলা

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

কুমিল্লা বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা, সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগে মামলা

এ.কে পালাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা ও তার ব্যবহৃত সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মোহাম্মদ সাখাওয়াত হাফিজ (৫০) জানান, তিনি একজন সাংবাদিক এবং বিভিন্ন পত্রিকার সঙ্গে যুক্ত। গত ১১ এপ্রিল বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন-এর ফরিজপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে একটি বিরোধকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
অভিযোগে বলা হয়, সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে তিনি ঘটনাটি ভিডিও ধারণের চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত মো. সালাহ উদ্দিন (৫০)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন তাকে বাধা দেন এবং গালিগালাজ করেন।
একপর্যায়ে অভিযুক্তরা তার ব্যবহৃত স্মার্টফোন, ভিডিও ক্যামেরা ও মাইক্রোফোনসহ আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের সরঞ্জাম ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তাকে মারধর করা হয়। অভিযোগে আরও বলা হয়, সালাহ উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতে আঘাত করে গুরুতর জখম করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি রক্ষা পান। আহত অবস্থায় তাকে প্রথমে ময়নামতি জেনারেল হাসপাতালে এবং পরে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় তিনি বুড়িচং থানা-এ একটি মামলা দায়ের করেছেন। মামলায় সালাহ উদ্দিনকে প্রধান আসামি করে আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।থানা সূত্রে জানা যায়, মামলা নং-৩৭, তারিখ ২২ এপ্রিল ২০২৬। অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর