1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!!

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি কুমিল্লা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি কুমিল্লা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক।।

আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এই দিনটি এক গৌরবময় ও অনন্য অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার অমর আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি মুক্তির সংগ্রামে অবতীর্ণ হয় এবং সূচিত হয় আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ।মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে আত্মত্যাগ, সাহস, দেশপ্রেম ও গৌরবের প্রতীক। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ এবং লাখো শহীদের আত্মদানের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশ।অদ্য ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লা টাউন হল মাঠে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব রাশেদুল হক চৌধুরী; জনাব ইশতিয়াক হাসান আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি); জনাব পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); জনাব সাইফুল মালিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। কুমিল্লা জেলা পুলিশ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর