1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কের গভর্নর নির্বাচনে ব্রুস ব্লেকম্যানকে হারিয়ে পুনর্নির্বাচিত ক্যাথি হোকুল যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়, প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল রিপাবলিকানরা কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনায় ৪ জন আটক! কুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার হল পুকুর থেকে। কুমিল্লায় ইয়াবা উদ্ধারের মামলায় দুই আসামিকে অতঃপর  ৭ বছরের সশ্রম কারাদণ্ড!! বাংলাদেশ সোলার এক্সপ্রো ২০২৬’-এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী  ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতি,অতঃপর  পরদিন কমিটি বিলুপ্ত! স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করায় মামলায় স্ত্রী নার্স কারাগারে!!  এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ!!  দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের

যার যার নির্বাচনি এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
Oplus_131072

যার যার নির্বাচনি এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।। 

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেছেন, ‘যার যার নির্বাচনি এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠন করতে হবে। চাঁদাবাজি ও মাদক মুক্ত করতে পারলে জনগণ আমাদের ওপর আস্থা রাখতে পারবে।’ তিনি বলেন, কুমিল্লা-৫ এর এমপি জসিম সাহেব মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, এটা আমার খুব ভালো লেগেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লা ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাকারিয়া তাহের সুমন বলেন, ‘জাতীয় নির্বাচনে বিএনপি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে। এ নির্বাচন শেষ নয় আগামী স্থানীয় সরকার নির্বাচনেও যাতে জনগণ বিএনপিকে সমর্থন দেয় সে জন্য প্রতিশ্রুতি মোতাবেক সংসদীয় এলাকায় কাজ করতে হবে।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য আলহাজ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-০৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা-০৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুইয়া এবং বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। এছাড়া জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর