1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়, প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল রিপাবলিকানরা কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনায় ৪ জন আটক! কুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার হল পুকুর থেকে। কুমিল্লায় ইয়াবা উদ্ধারের মামলায় দুই আসামিকে অতঃপর  ৭ বছরের সশ্রম কারাদণ্ড!! বাংলাদেশ সোলার এক্সপ্রো ২০২৬’-এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী  ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতি,অতঃপর  পরদিন কমিটি বিলুপ্ত! স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করায় মামলায় স্ত্রী নার্স কারাগারে!!  এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ!!  দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৪ যুবকের ৭ দিনের কারাদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
Oplus_131072

কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৪ যুবকের ৭ দিনের কারাদণ্ড

বুড়িচং প্রতিনিধি,কুমিল্লা।। 
কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক সেবনের দায়ে চার যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান। তিনি জানান, মাদক সেবনের সময় চার যুবককে হাতেনাতে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চান্দিনা উপজেলার রসুলপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৫), কুমিল্লা কোতোয়ালি থানার শাসনগাছা এলাকার রউফ মিয়ার ছেলে মোহাম্মদ রনি (২৫), বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকার মো. শিশু মিয়ার ছেলে মারুফ আলম (৩৬) এবং চান্দিনা উপজেলার রসুলপুর গ্রামের ফজর আলীর ছেলে আব্দুর রহমান (২২)।আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগার-এ পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর