1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় কুমিল্লা সেক্টরের ১৭৬ মণ্ডপে বিজিবির নিরাপত্তা জোরদার কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত ঘোষণা! কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, সন্দেহভাজনের বাড়িতে ভাঙচুর-আগুন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ: দেশে-প্রবাসে ভুক্তভোগীদের পাশে থাকার অঙ্গীকার। ছাত্ররাজনীতির একাল-সেকাল – সাম্প্রদায়িক রাজনীতির উত্থান! কুমিল্লার দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের প্রতিবাদে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নিন্দা কুমিল্লা চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দত্ত মেডিকেল ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা “আজকের উদ্ভাবন, আগামী র সমৃদ্ধি” স্লোগানে বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উদযাপিত

দুইদিনে ৩৩০০ শিক্ষার্থীর ইফতার আয়োজন নোবিপ্রবি ছাত্রশিবিরের

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

দুইদিনে ৩৩০০ শিক্ষার্থীর ইফতার আয়োজন নোবিপ্রবি ছাত্রশিবিরের

নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রায় দুই হাজার শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোবিপ্রবি শাখা। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) “তোহফায়ে রমাদান ও ইফতার মাহফিল-২০২৬” শীর্ষক ৮ম রোজার ইফতারে এ আয়োজন করা হয়। আয়োজনটি নোবিপ্রবির সেন্ট্রাল ফিল্ডে জমকালো আয়োজনে সাজানো হয়। এতে উপস্থিত ছিলেন নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকত, সেক্রেটারি আব্দুর রহমান, সদ্য বিদায়ী সভাপতি আরিফুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের এক পর্যায়ে নোবিপ্রবি ছাত্রশিবির সভাপতি আরিফুর রহমান সৈকত বলেন, নোবিপ্রবি ছাত্রশিবির সর্বদাই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসিক শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করলেও অনাবাসিকদের জন্য তারা কোন আয়োজনই রাখে না। আমরা সবাইকেই এক ছায়ায় আনতে চাই,যেখানে আবাসিক- অনাবাসিক সব শিক্ষার্থীই সমান। যেকারনে আমরা চেষ্টা করেছি ক্যাম্পাসের সকল শিক্ষার্থী নিয়েই ইফতারের আনন্দ ভাগাভাগি করতে। তিনি আরও বলেন, “শুধু রোজা রাখাই নয়, আমরা চাই যাতে সকলেই রোজার যে শিক্ষা তা যাতে অনুধাবন করতে পারি”। আমরা নোবিপ্রবির সকল শিক্ষার্থীদের পাশে সব সময়ই আছি। উল্লেখ্য, গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারী) নোবিপ্রবির শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজন করেছিলো নোবিপ্রবি ছাত্রশিবির। প্রায় ১৩০০ শিক্ষার্থী নিয়ে ইফতার আয়োজন করা হয়। আজ আবারও , তারা শিক্ষার্থীদের সম্মানে ২য় বার ২০০০ হাজার শিক্ষার্থীর ইফতার আয়োজন করে। দুই দিনে প্রায় ৩৩০০ শিক্ষার্থীর ইফতার আয়োজন করে নোবিপ্রবি ছাত্রশিবির।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর