1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনায় ৪ জন আটক! কুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার হল পুকুর থেকে। কুমিল্লায় ইয়াবা উদ্ধারের মামলায় দুই আসামিকে অতঃপর  ৭ বছরের সশ্রম কারাদণ্ড!! বাংলাদেশ সোলার এক্সপ্রো ২০২৬’-এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী  ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতি,অতঃপর  পরদিন কমিটি বিলুপ্ত! স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করায় মামলায় স্ত্রী নার্স কারাগারে!!  এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ!!  দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কুমিল্লা দেবীদ্বারে মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর!

কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ‘দ্যা মুঘল এম্পায়ার” রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ‘দ্যা মুঘল এম্পায়ার” রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক।।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আজ (২৩ ফেব্রুয়ারি) সোমবার জাতীয় ভোক্তা অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লার ঝাউতলায় ‘দ্যা মুঘল এম্পায়ার’ রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে রেস্টুরেন্টের বিভিন্ন খাদ্যদ্রব্যে ক্ষতিকারক রং ব্যবহার করায় ‘দ্যা মুঘল এম্পায়ার” রেস্টুরেন্টকে সতর্কতামূলক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।সোমবার বিকাল ২.৩০ ঘটিকা থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান চলে।এসময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে স্বাস্থ্য সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। এতে জেলা পুলিশের একটি টিম অংশগ্রহণ করেন। পুরো রমজান মাস জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর