1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ইয়াবা উদ্ধারের মামলায় দুই আসামিকে অতঃপর  ৭ বছরের সশ্রম কারাদণ্ড!! বাংলাদেশ সোলার এক্সপ্রো ২০২৬’-এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী  ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতি,অতঃপর  পরদিন কমিটি বিলুপ্ত! স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করায় মামলায় স্ত্রী নার্স কারাগারে!!  এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ!!  দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কুমিল্লা দেবীদ্বারে মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর! দেবীদ্বারে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছে”- জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সাংবাদিক মহিউদ্দিন মোল্লা: সংবাদপত্রের পথচলা থেকে সাংবাদিকতার দক্ষতা উন্নয়নে নেতৃত্ব!!

স্কুলপড়ুয়া থেকে ছিনতাইকারী—মাদকের ছোবলে ধ্বং’স ময়নামতি

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

স্কুলপড়ুয়া থেকে ছিনতাইকারী—মাদকের ছোবলে ধ্বং’স ময়নামতি

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে গড়ে উঠেছে মাদকের এক ভয়াল সাম্রাজ্য যেখানে হাত বাড়ালেই মিলছে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল। সাহেবের বাজার, মীরপুর, রানীর বাংলো রোড, সমেশপুর, সিন্দুরিয়াপাড়া, হরিণধরা, রায়পুর, ঝুমুর, নাজিরাবাজার, শরীফপুর, ফরিজপুর, তুতবাগান এই একডজনেরও বেশি এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদকের প্রকাশ্য বেচাকেনা।প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসে মাদকসেবীরা। স্থানীয় তরুণ-যুব সমাজও এই নেশার জালে জড়িয়ে পড়ছে দ্রুত। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা মাদকের সহজলভ্যতায় বিপথগামী হচ্ছে, আর অভিভাবকরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালিত এই মাদকচক্র থানা-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু অসাধু সদস্যকে ‘ম্যানেজ’ করেই চালিয়ে যাচ্ছে তাদের ভয়ঙ্কর ব্যবসা। অভিযোগ করলেই জোটে হামলা, হুমকি, এমনকি মিথ্যা মামলার ভয়। ফলে আতঙ্কে মুখ বন্ধ করে রেখেছে সাধারণ মানুষ।মাদকসেবীদের দৌরাত্ম্যে এলাকায় বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির মতো অপরাধ। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে তারা বেছে নিচ্ছে অপরাধের পথ। রাতের আঁধারে বাড়িঘরে চুরি, পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, দোকানে চাঁদা দাবি এসব এখন ময়নামতির নিত্যদিনের চিত্র। অনেক এলাকায় সন্ধ্যার পর নারীদের বাইরে বের হওয়া রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।অপরিচিত লোকজনের আনাগোনায় নিরাপত্তাহীনতায় ভুগছে স্থানীয়রা। অনেক পরিবারে মাদকসেবী সন্তানের খরচ জোগাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অভিভাবকরা। কেউ কেউ সন্তানকে ঘরে আটকে রাখছেন, কেউবা সমাজচ্যুত করে দিয়েছেন।ময়নামতিতে এখন প্রতিবাদ মানেই বিপদ ডেকে আনা। প্রশাসনের সীমিত তৎপরতা আর প্রভাবশালীদের ছত্রছায়ায় মাদক এখন ‘খোলা বাজারের পণ্য’। এই পরিস্থিতি চলতে থাকলে ময়নামতি পরিণত হবে এক ভয়াবহ অন্ধকার গহ্বরে যেখান থেকে ফেরার পথ নেই।এ বিষয়ে দেবপুর ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ্ প্রধান বলেন, আমি ময়নামতির মতো বিশাল দায়িত্বপূর্ণ এলাকায় সীমিত জনবল নিয়ে কাজ করছি। তবুও স্থানীয়দের সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির চেষ্টা অব্যাহত রেখেছি। সবার সহযোগিতা পেলে এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ মাদকের বিরুদ্ধে সোচ্চার হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর