1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ইয়াবা উদ্ধারের মামলায় দুই আসামিকে অতঃপর  ৭ বছরের সশ্রম কারাদণ্ড!! বাংলাদেশ সোলার এক্সপ্রো ২০২৬’-এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী  ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতি,অতঃপর  পরদিন কমিটি বিলুপ্ত! স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করায় মামলায় স্ত্রী নার্স কারাগারে!!  এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ!!  দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কুমিল্লা দেবীদ্বারে মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর! দেবীদ্বারে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছে”- জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সাংবাদিক মহিউদ্দিন মোল্লা: সংবাদপত্রের পথচলা থেকে সাংবাদিকতার দক্ষতা উন্নয়নে নেতৃত্ব!!

‎ব্রাহ্মণপাড়ায় ৩ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামী আমেনা বেগম গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

‎ব্রাহ্মণপাড়ায় ৩ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামী আমেনা বেগম গ্রেপ্তার

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আলেকা প্রকাশ আমেনা বেগম নামে ৩ (তিন) বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। (২৮ আগস্ট) বৃহস্পতিবার সকাল ১১টায় থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সবুর ও সঙ্গীয় ফোর্স উপজেলার শশীদল ইউনিয়নের তেতাঁভূমি এলাকায় এই অভিযান পরিচালনা করে আমেনা বেগমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন। গ্রেপ্তারকৃত আসামী আমেনা বেগম দক্ষিণ তেঁতাভূমি এলাকার মো. শফিক প্রকাশ জবানুল ইসলামের স্ত্রী। থানা পুলিশ সূত্রে জানা যায়, আমেনা বেগম একজন মাদক সম্রাজ্ঞী। সে মাদক মামলার ৩ (তিন) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন। এরই এক পর্য্যায়ে বৃহস্পতিবার সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আমেনা বেগমকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, একইদিন আসামীকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর