1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
মোগল সাম্রাজ্যের ইতিহাসে কুমিল্লা; রোশনাবাদ পরগনা থেকে আজকের জনপদ! দৈনিক কুমিল্লা ডাকের নাম-পরিচয় ব্যবহার করে পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ! যশোরে প্রকাশ্যে কোদালের আঘাতে ৭০ বছরের বৃদ্ধকে হত্যা কুমিল্লা দেবীদ্বার’র উপজেলা পরিষদ কলোনির ১২ কর্মকর্তার বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন;অতঃপর বকেয়া ৩২ লাখ টাকা! সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুমিল্লা জেলা ইউনিটের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত তিন দিনে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ জন সদস্য গ্রেফতার! কুমিল্লায় মা-মেয়ে হ/ত্যা/র আসামি কবিরাজ মোবারকের মৃ/ত্যু/দণ্ড জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান; ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণ হোক, বঞ্চিত না হোক তাঁর উত্তরাধিকারীরা!! এক রাতে কুমিল্লা জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ:লীগের ১০৭ জন সদস্য গ্রেফতার

কুমিল্লা দেবীদ্বার’র উপজেলা পরিষদ কলোনির ১২ কর্মকর্তার বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন;অতঃপর বকেয়া ৩২ লাখ টাকা!

  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

কুমিল্লা দেবীদ্বার’র উপজেলা পরিষদ কলোনির ১২ কর্মকর্তার বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন;অতঃপর বকেয়া ৩২ লাখ টাকা!

এবিএম আতিকুর রহমান বাশার,কুমিল্লা দেবীদ্বার প্রতিনিধি।। 

কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ’র আবাসিক বাসভবনের ৯টি রাইজারের ১২ টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে দেবীদ্বার গ্যাস অফিস। বুধবার (১১ নভেম্বর) উপজেলা গ‍্যাস অফিসের ব‍্যাবস্থাপক ইঞ্জিনিয়ার কাজী আবু ওবায়েদ’র নেতৃত্বে ওই অভিযানে ১২ কর্মকর্তার রান্না ঘরের গ‍্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।২০১৩ ও ২০১৭ সাল থেকে ৯ টি রাইজারের ১২টি গ‍্যাস চুলার বকেয়া বিলের পরিমাণ ৩২ লাখ টাকা হওয়ায় এ গ‍্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।বিষয়টি নিশ্চিত করে দেবীদ্বার গ্যাস অফিসের ব্যবস্থাপক কাজী আবু ওবায়েদ জানান, দীর্ঘদিন ধরে বকেয়া বিল পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হলেও বিল পরিশোধ করা হয়নি। তাছাড়া বকেয়া গ‍্যাস বিল আদায়ে অডিট কমিটি এবং উর্ধতন কর্তৃপক্ষের চাপও ছিল বেশী। বাধ্য হয়ে আবাসিক কলোনির ৯টি রাইজারের ১২টি গ‍্যাস চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ওই সংযোগটি বিচ্ছিন্ন করা হয়নি। সংযোগ বিচ্ছিন্ন করা গ্রাহকদের চুলা প্রতি মাসিক বিল মাত্র ১ হাজার ৮০ টাকা।  তিনি বলেন, মোট বকেয়া বিলের ৫০ শতাংশ টাকা জমা দিলেই পুনরায় গ্যাস সংযোগ চালু করে দেওয়া হবে।দেবীদ্বার গ্যাস অফিসের ব্যবস্থাপক কাজী আবু ওবায়েদ আরো জানান, তার কার্যালয়ের অধিনে কমার্শিয়াল ৫৫০ টি, সিএনজি-৪টি, ইন্ডাস্ট্রি- ২ টি, মিটার আবাসিক ১৪৫টিসহ এক হাজার আটশত গ্রাহক রয়েছে। এসব গ্রাহকদের মধ‍্যে প্রায় ৩ কোটি টাকার উপর গ‍্যাস বিল বকেয়া রয়েছে।এদিকে, উপজেলা পরিষদ কলোনির আবাসিক বাসিন্দাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় তাদের দৈনন্দিন রান্নাবান্নাসহ স্বাভাবিক জীবনযাপনে ভোগান্তি তৈরি হয়েছে বলেও একাধিক কর্মকর্তা জানিয়েছেন।এবিষয়ে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, দীর্ঘদিন ধরে গ্যাস বিল বকেয়া থাকায় উপজেলা কলোনির রান্নার গ্যাসের রাইজার সংযোগ বিচ্ছিন্ন করেছে গ্যাস কর্তৃপক্ষ। তবে এবিষয়ে সংযোগ ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর