
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা জেলার বিভিন্ন থানায় পুলিশের অভিযানে তিন দিনের সাঁড়াশি অভিযানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেফতার করেছে জেলা পুলিশ। দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা মিছিলসহ অন্যান্য অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এই কর্মকাণ্ড রোধ করতে জেলা পুলিশ একযোগে অভিযান শুরু করে। নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যেন নিষিদ্ধ কর্মকান্ডে অংশগ্রহণ করতে না পারে সেই লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে তিন দিনে কোতোয়ালি মডেল থানায় ১১ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৪ জন, চৌদ্দগ্রাম থানায় ১০, চান্দিনা থানায় ৭ জন, বুড়িচং থানায় ৩ জন, ব্রাহ্মণপাড়া থানায় ৫ জন, বরুড়া থানায় ১০ জন, লাকসাম থানায় ৪ জন, মনোহরগঞ্জ থানায় ২ জন, নাঙ্গলকোট থানায় ৪ জন, দাউদকান্দি মডেল থানায় ২ জন, তিতাস থানায় ১ জন, হোমনা থানায় ৩ জন, মেঘনা থানায় ২ জন, দেবিদ্বার থানায় ২ জন, মুরাদনগর থানায় ১ জন, বাঙ্গরাবাজার থানায় ৪ জন, লালমাই থানায় ৪ জন এবং জেলা গোয়েন্দা শাখায় ২ জনসহ সর্বমোট ৮১ জন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার করা হয়েছে।