1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
মোগল সাম্রাজ্যের ইতিহাসে কুমিল্লা; রোশনাবাদ পরগনা থেকে আজকের জনপদ! দৈনিক কুমিল্লা ডাকের নাম-পরিচয় ব্যবহার করে পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ! যশোরে প্রকাশ্যে কোদালের আঘাতে ৭০ বছরের বৃদ্ধকে হত্যা কুমিল্লা দেবীদ্বার’র উপজেলা পরিষদ কলোনির ১২ কর্মকর্তার বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন;অতঃপর বকেয়া ৩২ লাখ টাকা! সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুমিল্লা জেলা ইউনিটের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত তিন দিনে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ জন সদস্য গ্রেফতার! কুমিল্লায় মা-মেয়ে হ/ত্যা/র আসামি কবিরাজ মোবারকের মৃ/ত্যু/দণ্ড জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান; ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণ হোক, বঞ্চিত না হোক তাঁর উত্তরাধিকারীরা!! এক রাতে কুমিল্লা জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ:লীগের ১০৭ জন সদস্য গ্রেফতার

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুমিল্লা জেলা ইউনিটের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুমিল্লা জেলা ইউনিটের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

আজ ১১/১১/২০২৬ রোজ বুধবার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, কুমিল্লা জেলা ইউনিটের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার দৈনিক ডাক প্রতিদিন অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত সকলে আন্তরিকতার সাথে শপথ গ্রহণ করেন যে, যত বাধাই আসুক, যত ষড়যন্ত্রই চলুক, কমিটির সকল সাংবাদিক ও সকল সদস্যবৃন্দ এক হয়ে, একজোট থেকে কাজ করবেন। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে এগিয়ে যাবেন এবং একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন।সভায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল কমিটির চেয়ারম্যান জনাব খাইরুল আলম রফিক সাহেবের দিকনির্দেশনা অনুযায়ী এগিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়।আলোচনা সভায় উপস্থিত সকলকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। সবাই সবার মনের ভাব প্রকাশ করেন এবং এই কমিটির সদস্য হতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে আনন্দিত ও গর্বিত বলে মত প্রকাশ করেন।সভায় সাধারণ সম্পাদক সালমা আক্তার বলেন, এই কমিটি হবে কুমিল্লার শ্রেষ্ঠ কমিটি। এমন একটি স্বচ্ছ কমিটির স্বপ্ন তিনি অনেকদিন ধরে মনে পোষণ করে রেখেছিলেন। এই কমিটিকে এগিয়ে নেওয়ার জন্য তিনি কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে সর্বত্র চেষ্টা করে যাবেন।তিনি আরও বলেন, আমাদের কমিটি হচ্ছে একটি সত্যনিষ্ঠ কমিটি। এই কমিটির চেয়ারম্যান অত্যন্ত সাহসী। তিনি নির্যাতিত সাংবাদিকদের জন্য নিজের ফান্ড থেকে টাকা খরচ করে আইনি সহায়তা করে থাকেন এবং আহত সাংবাদিকদের চিকিৎসা দিয়ে থাকেন। তিনি সবসময় নির্যাতিত মানুষ এবং নির্যাতিত সাংবাদিকদের জন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। মাসের মধ্যে প্রতি সপ্তাহে তিনি বিভিন্ন জেলায় নির্যাতিত সাংবাদিকদের জন্য ছুটে যাচ্ছেন। সাংবাদিকদের ন্যায়বিচার পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন স্লোগানে, বিভিন্নভাবে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ করে যাচ্ছেন। তাঁকে পেয়ে আমরা গর্বিত, তাঁকে পেয়ে আমরা আনন্দিত।তিনি বলেন, আমরা সকলে সবসময় আমাদের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী মেনে চলবো। তাঁর অসম্মান হয় এমন কোনো কাজ করবো না, এমন কোনো কাজের সাথে জড়িত হবো না। আমরা সবাই একত্রিত হয়ে কাজ করবো এবং সবসময় এক থাকবো।এই কমিটি নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে, প্রশাসনিক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এবং মাদকের বিরুদ্ধে সর্বত্র কাজ করে যাবে, ইনশাআল্লাহ।সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, এই কমিটিতে কেউ কোনো ভেদাভেদ দেখবো না, করবো না। একে অপরের সাথে মিলেমিশে কাজ করবো এবং এই কমিটিকে সামনে এগিয়ে নিয়ে যাবো।তিনি আরও বলেন, কমিটির চেয়ারম্যান মহোদয় ন্যায়ের প্রতিষ্ঠাতা, অন্যায় দমনকারী এবং অনেক সাহসী একজন চেয়ারম্যান।আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা দোলোয়ার হোসেন, দৈনিক সরেজমিন বার্তা, সাধারণ সম্পাদক সালমা আক্তার, সভাপতি মো. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক স্বপন মজুমদার, কামরুজ্জামান, মনিরুজ্জামানসহ প্রচার সম্পাদক, সদস্য দেলোয়ার হোসেনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।সভায় সকলে নিজ নিজ বক্তব্য রাখেন। সকলের বক্তব্যে একটাই কথা ছিলো- আমরা কাজ করবো, মানুষের পাশে দাঁড়াবো। আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়ের দিকনির্দেশনা মেনে চলবো। আমরা কোনো অন্যায়ের সাথে জড়িত হবো না, কোনো অপরাধ করবো না, কোনো দুর্নীতি করবো না। আমরা সবাই এক হয়ে কাঁধে কাঁধ রেখে কাজ করে যাবো। এই বলে সকলে বক্তব্য শেষ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর