1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতি,অতঃপর  পরদিন কমিটি বিলুপ্ত! স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করায় মামলায় স্ত্রী নার্স কারাগারে!!  এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ!!  দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কুমিল্লা দেবীদ্বারে মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর! দেবীদ্বারে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছে”- জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সাংবাদিক মহিউদ্দিন মোল্লা: সংবাদপত্রের পথচলা থেকে সাংবাদিকতার দক্ষতা উন্নয়নে নেতৃত্ব!! রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে মাদক পাচার,৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ অপরাধের বিচারহীনতায় বাড়ে অপরাধ, সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি;

রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে মাদক পাচার,৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
Oplus_131072

রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে মাদক পাচার,৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২

দাউদকান্দি প্রতিনিধি কুমিল্লা।। 

কুমিল্লার দাউদকান্দিতে রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় ৬৭২ বোতল স্কাফ সিরাপসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়।সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোল প্লাজায় চেকপোস্ট পরিচালনা করে।সাব-ইন্সপেক্টর রেজওয়ানের নেতৃত্বে পুলিশের দলটি একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৭২ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করে। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া কাজীবাড়ি এলাকার মো. নাহিদ (২৬) এবং একই উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহিরগোড়া ইদ্রিস চেয়ারম্যান বাড়ি এলাকার আব্দুর রহিম মুন্না (২৬)।পুলিশ জানায়, আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।রোগী পরিবহনের মতো জরুরি সেবার আড়ালে এমন অভিনব কৌশলে মাদক পাচারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর