1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত কুমিল্লায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, পাশে সিগারেটভর্তি বস্তা বিদেশের টাকায় চাঁদপুরের হাজীগঞ্জে সরকার বিরোধী ষড়যন্ত্র কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১৯, অপরাধে সম্পৃক্ততা যাচাই করছে পুলিশ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা মামলায় ৫ জনের নাম উল্লেখ, দুই আসামির ৭ দিনের রিমান্ড; হৃদরোগে আক্রান্ত মহিউদ্দিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন অধ্যাপক মামুন দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শ্রমিকদের অধিকার আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৮ জনসহ নিহত ১০, শোকে স্তব্ধ স্বজনরা!

কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা মামলায় ৫ জনের নাম উল্লেখ, দুই আসামির ৭ দিনের রিমান্ড;

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা মামলায় ৫ জনের নাম উল্লেখ, দুই আসামির ৭ দিনের রিমান্ড;

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লায় যুবদল নেতা আবু কাউসার হত্যা মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছেন নিহতের বড় ভাই মো. কবির হোসেন। মামলায় অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দুই আসামি তৌহিদুল ইসলাম ও তানজির আলমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার (১৮ অক্টোবর) কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। একই দিন কুমিল্লা সদর কোর্টের বিচারক ফরহাদ রায়হান ভূঁইয়া দুই আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহার অনুযায়ী, গত শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে কুমিল্লার আমড়াতলী ইউনিয়নের ছত্রখিল এলাকায় গোমতী নদীর উত্তর পাড়ে পুলিশ ফাঁড়ির পূর্ব পাশে রাস্তার ওপর আবু কাউসার ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের পথরোধ করে হামলা চালানো হয়।  এজাহারে অভিযোগ করা হয়, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আবু কাউসারকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন, তৌহিদুল ইসলাম (৩৫), পিতা খোরশেদ আলম ওরফে মো. হাবিব, গ্রাম মধ্যম মাঝিগাছা, ডাকঘর শিমপুর, কুমিল্লা। তানজির আলম (৪৮), পিতা খোরশেদ আলম ওরফে মো. হাবিব, গ্রাম মধ্যম মাঝিগাছা, ডাকঘর শিমপুর, কুমিল্লা। খোরশেদ আলম ওরফে মো. হাবিব (৭০), পিতা মৃত মো. হাফিজ মিয়া, গ্রাম মধ্যম মাঝিগাছা, ডাকঘর শিমপুর, কুমিল্লা। সাইফুল ইসলাম সুমন (৪০), পিতা মো. সেলিম আজাদ, গ্রাম ডুমুরিয়া চাঁনপুর, কুমিল্লা। ফরহাদ হোসেন (২৮), পিতা মাজু মিয়া, মাতা দেলোয়ারা বেগম, গ্রাম শ্রীপুর (মাঝিগাছা), কুমিল্লা।মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, ব্যবসায়িক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩০২, ৩৪, ১০৯ ও ৫০৬ ধারার উল্লেখ রয়েছে।আদালতের রিমান্ড আদেশের পর দুই আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের ঘটনায় তাঁদের ভূমিকা, অন্য অভিযুক্তদের সংশ্লিষ্টতা এবং ঘটনার নেপথ্যের কারণ সম্পর্কে তথ্য সংগ্রহের সুযোগ পাবে তদন্তকারী সংস্থা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর