1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু

তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন? 

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন? 

অতঃপর; কুমিল্লা ফরিদা বিদায়তন স্কুলের  সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল তাজমিন ধর্ষণ করে হত্যার ঘটনা বর্তমানে কোথায় অবস্থান করছেন এর নৈপত্য কি? জানার প্রয়োজনে সাধারণ নাগরিক ও জনগণ! 

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ উদ্দিন রাজু ওরফে রাজু চৌধুরীকে (২০) নিজেদের হেফাজতে নেয়নি কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ অক্টোবর) সকালে রাজুকে নিতে কক্সবাজার গেলেও তাকে নিজেদের গাড়িতে তুলে জিজ্ঞাসাবাদ শেষে আবার কক্সবাজার থানায় রেখেই ফিরে আসে কুমিল্লা ডিবি পুলিশের তদন্তকারী দল। কুমিল্লা পুলিশের দাবি, তাজমিন হত্যা মামলায় রাজুর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র মো. লুৎফর রহমান। তাজমিনকে হোটেল মালিকের ছেলে পরিচয় দিয়েছিল রাজু,এর আগে, রোববার (১১ অক্টোবর) রাতে তাজমিন হত্যা মামলায় জড়িত সন্দেহে রাজুকে কক্সবাজারের কলাতলী বিচ এলাকা থেকে আটক করে কক্সবাজার সদর থানা পুলিশ। পরে সোমবার সকালে হত্যা মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) পবিত্র সরকারের নেতৃত্বে একটি দল তাকে নিতে কক্সবাজার যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজুকে কক্সবাজার সদর থানা থেকে বের করে ডিবি পুলিশের একটি গাড়িতে তোলা হয়। এ সময় তাকে গ্রহণের পর পুলিশ সদস্যদের ছবি তুলতেও দেখা যায়। তবে শেষ পর্যন্ত তাকে সঙ্গে না নিয়েই কক্সবাজার সদর থানায় রেখে ফিরে যায় ডিবি পুলিশের দল। রাজুকে হস্তান্তরের জন্য কুমিল্লা ডিবির পক্ষ থেকে পাঠানো একটি চিঠিও কক্সবাজার জেলা পুলিশকে দেওয়া হয়। চিঠিতে বলা হয়, তাজমিনের ব্যবহৃত মোবাইল ফোনের কললিস্ট ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে ঘটনার প্রায় দুই দিন আগে তার কক্সবাজার সদর থানা এলাকায় অবস্থানের তথ্য পাওয়া যায়। ওই সময় রাজুর সঙ্গে তার দেখা-সাক্ষাৎ হয়েছিল বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এছাড়া ঘটনার আগে তাদের মধ্যে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের তথ্য পাওয়ার কথা জানানো হয়। চিঠিতে আরও বলা হয়, তাজমিনের সঙ্গে রাজুর পূর্বপরিচয় ও সম্পর্কের ধরন, ঘটনার আগে তাদের যোগাযোগের কারণ এবং ডিজিটাল মাধ্যমে যোগাযোগের তথ্য যাচাই করা প্রয়োজন। মামলার বিষয়ে রাজুর কাছে গুরুত্বপূর্ণ কোনো তথ্য রয়েছে কি না, তা জানতে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়। তবে সোমবার সন্ধ্যায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, তাজমিন হত্যা মামলায় সংশ্লিষ্টতা না থাকায় রাজুকে গ্রহণ করেনি জেলা পুলিশ। অন্যদিকে, কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অহিদুর রহমান বলেন, ‘আমাকে ওসি প্রাথমিকভাবে জানিয়েছিলেন, তারা আসামিকে নিয়ে গেছেন। পরে শুনলাম, তারা নেননি। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কী করা যায়, দেখছি।’এদিকে সন্ধ্যায় ৫৪ ধারায় রাজুকে গ্রেপ্তার দেখিয়ে কক্সবাজার আদালতে তোলে কক্সবাজার থানা পুলিশ। এরই মধ্যে আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর