মারুফ আহমেদ।।
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক ও এক শিশুসহ দুজন নিহত হয়েছে। সোমবার দুপুরে জেলার বুড়িচং ও দেবিদ্বার উপজেলায় ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাফি (যুবক) নিহত হন। তিনি চান্দিনা উপজেলার এতবারপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে।ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন ঘটনাটি নিশ্চিত করেছেন।অন্যদিকে, কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার ছোটশালঘর এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় এক পথচারী শিশু নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে শিশুটির পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।









