1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার ১৮ থানায় একযোগে অভিযান, কিশোর অপরাধী সন্দেহে আটক ৬২৪ - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার ১৮ থানায় একযোগে অভিযান, কিশোর অপরাধী সন্দেহে আটক ৬২৪ নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ ছাত্রনেতা থেকে রাজপথের আস্থার প্রতীক: আমিরুল পাশা সিদ্দিকী রাকিবের বর্ণাঢ্য রাজনৈতিক পথচলা পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসএ-সকলের সাথে মতবিনিময়ে রাষ্ট্রপতি  মিথ্যা মামলায় হয়রানির শিকার আমার দেশের সাংবাদিক, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” কুবিতে অপ্রতিম হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল অপ্রতীম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে কুবি প্রশাসনের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় “মাদকমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কুমিল্লা জেলায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬” ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

কুমিল্লার ১৮ থানায় একযোগে অভিযান, কিশোর অপরাধী সন্দেহে আটক ৬২৪

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার ১৮ থানায় একযোগে অভিযান, কিশোর অপরাধী সন্দেহে আটক ৬২৪

নিজস্ব প্রতিবেদক।।
কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। অভিযানে কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।কুমিল্লা জেলা পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সের কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম-এর নির্দেশে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের অংশ হিসেবে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানসহ জেলার ১৮টি থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। বিশেষ করে যেখানে বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে, সেসব স্থানকে অভিযানের আওতায় নেওয়া হয়েছে।জেলা পুলিশ আরও জানায়, অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। আটক ব্যক্তিদের মধ্যে কারও পূর্বের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।তবে আটক হওয়া ৬২৪ জনের প্রত্যেকের বিরুদ্ধে অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে এমন তথ্য পুলিশ বিবৃতিতে বলা হয়নি। তদন্ত ও যাচাই শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর