1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মোগল সাম্রাজ্যের ইতিহাসে কুমিল্লা; রোশনাবাদ পরগনা থেকে আজকের জনপদ! দৈনিক কুমিল্লা ডাকের নাম-পরিচয় ব্যবহার করে পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ! যশোরে প্রকাশ্যে কোদালের আঘাতে ৭০ বছরের বৃদ্ধকে হত্যা কুমিল্লা দেবীদ্বার’র উপজেলা পরিষদ কলোনির ১২ কর্মকর্তার বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন;অতঃপর বকেয়া ৩২ লাখ টাকা! সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুমিল্লা জেলা ইউনিটের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত তিন দিনে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ জন সদস্য গ্রেফতার! কুমিল্লায় মা-মেয়ে হ/ত্যা/র আসামি কবিরাজ মোবারকের মৃ/ত্যু/দণ্ড জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান; ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণ হোক, বঞ্চিত না হোক তাঁর উত্তরাধিকারীরা!! এক রাতে কুমিল্লা জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ:লীগের ১০৭ জন সদস্য গ্রেফতার

নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহ, সন্ধান চায় পরিবার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহ, সন্ধান চায় পরিবার

স্টাফ রিপোর্টার।।
রাজধানীর হাজারীবাগের ঝাউচর বাজার সংলগ্ন এলাকা থেকে আবদুল্লাহ (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে নামাজ পড়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ আবদুল্লাহর বাবার নাম টিপু এবং মায়ের নাম মিমি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কমলা রঙের গেঞ্জি ও প্যান্ট। পরিবার সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর বিকেল ৫:০০টার দিকে ঝাউচর বাজার সংলগ্ন এলাকা থেকে নামাজ পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় আবদুল্লাহ। এরপর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।আবদুল্লাহর স্থায়ী ঠিকানা, ভিশন শোরুম বিল্ডিং, ঝাউচর বাজার, হাজারীবাগ, ঢাকা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা অবধি এখনো তাকে পাওয়া যায়নি।কোনো সহৃদয় ব্যক্তি আবদুল্লাহর সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নম্বর: ০১৮৮৬৮২০৭৩৩।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর