1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মোগল সাম্রাজ্যের ইতিহাসে কুমিল্লা; রোশনাবাদ পরগনা থেকে আজকের জনপদ! দৈনিক কুমিল্লা ডাকের নাম-পরিচয় ব্যবহার করে পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ! যশোরে প্রকাশ্যে কোদালের আঘাতে ৭০ বছরের বৃদ্ধকে হত্যা কুমিল্লা দেবীদ্বার’র উপজেলা পরিষদ কলোনির ১২ কর্মকর্তার বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন;অতঃপর বকেয়া ৩২ লাখ টাকা! সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুমিল্লা জেলা ইউনিটের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত তিন দিনে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ জন সদস্য গ্রেফতার! কুমিল্লায় মা-মেয়ে হ/ত্যা/র আসামি কবিরাজ মোবারকের মৃ/ত্যু/দণ্ড জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান; ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণ হোক, বঞ্চিত না হোক তাঁর উত্তরাধিকারীরা!! এক রাতে কুমিল্লা জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ:লীগের ১০৭ জন সদস্য গ্রেফতার

থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি।।

“সত্যের চেয়ে উচ্চতর ধর্ম নেই”—এই মূলমন্ত্রকে ধারণ করে ঐতিহ্যবাহী দ্য থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় নগরীর টাউন হল মাঠে অবস্থিত ঐতিহাসিক লজটির সংস্কার কাজ পরিদর্শন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দ্য থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজের সদস্য সচিব চন্দন কুমার দাশের সঞ্চালনায় বক্তব্য দেন নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, কুমিল্লা ওয়াই ডাব্লিউ সি’র সাধারণ সম্পাদক মুক্তাধিকারী আইরিন, নাট্য ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী এবং অ্যাডভোকেট মো. শহীদুল হক স্বপন। অনুষ্ঠানে কুমিল্লার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঐতিহ্যবাহী কুমিল্লা লজটি ১৮৮৯ সালের ২৬ মে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিনের পুরোনো এই স্থাপনাটি সংস্কারের মাধ্যমে আরও নান্দনিক, দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, “সংস্কার করে দ্য থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজকে একটি নান্দনিক লজ হিসেবে গড়ে দেওয়া হবে। তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন—কুমিল্লাকে সাজাবো। এই কাজ বাস্তবায়নে সবার সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।” তিনি আরও বলেন, নগরীর প্রতিটি রাস্তাঘাট পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। পাশাপাশি বিদ্যুৎ ও ডিসের লাইনগুলো পর্যায়ক্রমে মাটির নিচে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। এসব পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে কুমিল্লাকে একটি “স্বপ্নের নগরী” হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নগরবাসীর উদ্দেশে প্রশাসক বলেন, “আমার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন।” এ সময় নগরীতে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিগগিরই নগরীর বেওয়ারিশ কুকুর চিহ্নিত করে তাদের ভ্যাকসিন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান প্রশাসক। ঐতিহ্যবাহী দ্য থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও সচেতন মহলের প্রতিনিধিরা। তাদের মতে, সংস্কারের মাধ্যমে শত বছরেরও বেশি পুরোনো এই স্থাপনাটি কুমিল্লার ঐতিহ্য ও সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর