1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
‘আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী’ বলেই অঝোরে কেঁদে ফেললেন এমপি মনিরুল - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী’ বলেই অঝোরে কেঁদে ফেললেন এমপি মনিরুল কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মামার বাড়িতে আত্মগোপনে থাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা আটক। কুমিল্লার বুড়িচংয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানসহ ১৩ নেতাকর্মী আটক!! কুমিল্লার দেবীদ্বারে যুবকের হাতে মা’-ভাতিজি খুন; গুরুতর আহত ভাবী! সারা বাংলাদেশে বাড়ছে আবারো জ্বালানি তেলের দাম, লিটারে ২০ টাকা বৃদ্ধি!! কুমিল্লায় কলেজছাত্রী তাসনিম জাহান তনয়া নিখোঁজ সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার নিখোঁজের একদিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর পুলিশের জালে (০৪) চার জন আটক। কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক। 

‘আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী’ বলেই অঝোরে কেঁদে ফেললেন এমপি মনিরুল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

‘আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী’ বলেই অঝোরে কেঁদে ফেললেন এমপি মনিরুল

অতঃপর অবশেষ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষিকা’র ছেলের মরদেহ উদ্ধারের পরে কুমিল্লা ০৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ৯০ দিনের মধ্যে বিচার কাজ কার্যকর হওয়ার জন্য আবেদন করেন। 

নিজস্ব প্রতিবেদক।।
‘আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী’- ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে এমন কথা বলেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এমপি মনিরুল হক চৌধুরী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী। এ এলাকার এমপি হিসেবে আমি লজ্জিত। আমরা এ সমস্ত বাচ্চাদেরকেও রক্ষা করতে পারলাম না। মৃত্যু মানুষের হয়, কিন্তু এ রকম করুণ মৃত্যু কখনো দেখি নাই। নিষ্পাপ ছোট বাচ্চা। কী অপরাধ ছিল তার।’তিনি বলেন, ‘আগামী ৯০ দিনের মধ্যে বিচার শেষ করার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করছি। একটা আইফোনের জন্য একটা মাসুম বাচ্চাকে মানুষ এভাবে মারতে পারে। আমি কল্পনা করি নাই। কী দেশ বানাইলাম। মুক্তিযোদ্ধা হিসেবে আমি লজ্জিত, জাতির কাছে আমি ক্ষমা চাই।আমি তার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি, কিন্তু কী জবাব দেব আমি জানিনা বলেও অঝোরে কাঁদতে থাকেন এমপি মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘আমার মেয়েরা বিদেশ থেকে টেলিফোনে জিজ্ঞেস করছে- বাবা এটা কী হলো? আমার কোনো জবাব নাই, আমি শুধু বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী আপনি দেখুন, এদের হাত থেকে কিশোরদেরকে রক্ষা করুন।’কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে গুরুত্বপূর্ণ কিছু সূত্র মিলেছে। তবে শিশুটিকে শুধু আইফোন ছিনিয়ে নেওয়ার জন্য হত্যা করা হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’তিনি বলেন, ‘তদন্তে একাধিক দল মাঠে কাজ করছে। আটক যুবকের সম্পৃক্ততা নিশ্চিত হতে আরও সময় প্রয়োজন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার মোবাইল ফোনের তথ্য এবং সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। এসব তথ্য বিশ্লেষণের পরই তার ভূমিকা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। যাকে আটক করা হয়েছে, তিনি নির্দোষও হতে পারেন, আবার ঘটনার সঙ্গে জড়িতও হতে পারেন।’পুলিশ সুপার আরও বলেন, ‘তদন্তের স্বার্থে এ মুহূর্তে মূল হত্যাকারীদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। কারণ, তাদের নাম প্রকাশ করা হলে তারা আত্মগোপনে চলে যেতে পারে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর