1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মামার বাড়িতে আত্মগোপনে থাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা আটক। - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী’ বলেই অঝোরে কেঁদে ফেললেন এমপি মনিরুল কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মামার বাড়িতে আত্মগোপনে থাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা আটক। কুমিল্লার বুড়িচংয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানসহ ১৩ নেতাকর্মী আটক!! কুমিল্লার দেবীদ্বারে যুবকের হাতে মা’-ভাতিজি খুন; গুরুতর আহত ভাবী! সারা বাংলাদেশে বাড়ছে আবারো জ্বালানি তেলের দাম, লিটারে ২০ টাকা বৃদ্ধি!! কুমিল্লায় কলেজছাত্রী তাসনিম জাহান তনয়া নিখোঁজ সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার নিখোঁজের একদিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর পুলিশের জালে (০৪) চার জন আটক। কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক। 

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মামার বাড়িতে আত্মগোপনে থাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা আটক।

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মামার বাড়িতে আত্মগোপনে থাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা আটক।

ব্রাহ্মণপাড়া প্রতিনিধ কুমিল্লা।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রায় দুই বছর ধরে মামার বাড়িতে আত্মগোপনে থাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মোবারক হোসেন চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের নেতা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও পলাতক আওয়ামী লীগ নেতা মোবারক আলীর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে পরিচিত।পুলিশের দাবি, চট্টগ্রাম থেকে কুমিল্লায় এসে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করে ঝটিকা মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছিলেন মোবারক। পরিকল্পনা বাস্তবায়নের আগেই তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মোবারক হোসেন চট্টগ্রামের বায়েজিদ এলাকার শফিউল বাবু ও মারুফা বেগমের ছেলে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তার মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, মোবারকের মূল বাড়ি চট্টগ্রামের বায়েজিদ এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণপাড়া ও চট্টগ্রামের ঠিকানা ব্যবহার করে নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন গোপন বৈঠক ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। ওসি আরও জানান, সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণপাড়া এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করে ঝটিকা মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছিলেন মোবারক। প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আরও জানান, আত্মগোপনে থাকার পাশাপাশি সুযোগ বুঝে মোবারক মাঝেমধ্যে চট্টগ্রামে গিয়ে বিভিন্ন ঝটিকা মিছিলে অংশ নিতেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তিনি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন প্রচার-প্রচারণায় সক্রিয় ছিলেন বলে দাবি পুলিশের। গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত একটি মিছিলে মোবারককে দেখা গেছে বলেও পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা মোবারক হোসেনকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর