
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বুড়িচংয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানসহ ১৩ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। দেশব্যাপী সংগঠনটির ঘোষিত লকডাউন কর্মসুচিকে কেন্দ্র করে নৈরাজ্য ও নাশকতার অভিয়োগে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সুত্রে জানা গেছে, ২০ ও ২১ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা, মিছিলসহ বিভিন্ন অভিয়োগ রয়েছে বলে আনিয়েছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. সায়েব আলী (৫০), পূর্বহড়া এলাকার মো. ফয়সাল ভুইয়া (২৬), পরিহল পাড়ার মো. আবুল কাশেম (৩৭), পূর্বহুড়ার শাকিব হোসেন (২২), ব্রাহ্মণপাড়া উপজেলা দক্ষিণ তেতাভূমি এলাকার ছাত্রলীগ নেতা জাহানগীর আলম হৃদয় (২৭), বুড়িচং পশ্চিমপাড়ার শফিকুর রহমান (৪০), গোবিন্দপুরের আবু সানি খন্দকার শাকিল (২৮), বাকশীমুল ইউনিয়নের কাজী গোলাম কিররিয়া (৪৩), ভরাসারের মমিনুর রহমান মোহন (৩৮), বাকশীমূল মধ্যপাড়ার মো. আনোয়ার হোসেন আনু মিয়া (৫৮), লোহাইমুড়ির মো. মাসুেম হায়দার চৌধুরী (৪৯), রাজাপুরের আবদুর রশিদ মেম্বার (৬৪) এবং ময়নামতি ইউনিয়নের জিয়াপুর এলাকার মো. সোহেল রানা (৪০বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুফুের রহমান ১৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেেছন। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এসব নেতাকর্মীর বিরুদ্ধে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।ওসি আরও বলেন, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের মিছিল, সমাবেশ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।