
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখার ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী তাসনিম জাহান তনয়া নিখোঁজ হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।পরিবার সূত্রে জানা গেছে, তাসনিম জাহান তনয়া বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। পরে পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন, তিনি প্রাইভেট পড়তে যাননি। এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের আর কোনো যোগাযোগ হয়নি।নিখোঁজের পর পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একই সঙ্গে তনিয়ার সহপাঠীরাও তার সন্ধানে সহযোগিতা করছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।তনিয়া নিখোঁজ হওয়ায় তার পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।পরিবারের পক্ষ থেকে তনিয়ার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তার অবস্থান বা সন্ধান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে দ্রুত পরিবারের সদস্যদের জানানোর অনুরোধ করা হয়েছে।নিখোঁজ শিক্ষার্থীর তথ্যনাম:তাসনিম জাহান তনয়া, প্রতিষ্ঠান: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, শাখা: উচ্চমাধ্যমিক,বিভাগ: ব্যবসায় শিক্ষা।