1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ - কুমিল্লার খবর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু 🎰 Slot oyuncuları için Mariobet güncel giriş önerileri যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত; ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। Bonus ve ödül kampanyalarını takip et Bethub güncel ile

সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ

মোঃ আব্দুর রবঃ নিজস্ব প্রতিনিধি, সিলেট।।

সিলেটের জৈন্তাপুরে নরমাল ডেলিভারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হয়ে ফারহানা আক্তার নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে।পরবর্তীতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার নবজাতক শিশুটিও মারা যায়।ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের সঙ্গে যোগাযোগ করে কোনো ধরনের সান্ত্বনা বা সমবেদনা জানায়নি বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।নিহত ফারহানা জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সেনগ্রামের মিস্ত্রি জসিম উদ্দিনের স্ত্রী।স্বজনদের ভাষ্য অনুযায়ী, নরমাল ডেলিভারির জন্য ফারহানাকে জৈন্তাপুর সদর এলাকার দি জৈন্তা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসকরা নরমাল ডেলিভারি হবে এবং সিজারের প্রয়োজন হবে না বলে জানান। তবে পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত অ্যাম্বুলেন্সে করে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।সিলেটে নেওয়ার পথেই ফারহানার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।এদিকে সিলেটের ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবজাতক শিশুটিও মারা যায়।ফারহানার মৃত্যুর পর গোসলের সময় মৃতদেহ থেকে কাঁচি, কয়েকটি বড় ব্যান্ডেজের প্যাকেট, পরনের শাড়ি এবং পলিথিনে রাখা ময়লা কাপড় পাওয়ার অভিযোগ করেছেন স্বজনরা।এসব সামগ্রী কীভাবে মৃতদেহের সঙ্গে এলো এবং চিকিৎসা-প্রক্রিয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল কি না—তা নিয়ে পরিবারের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।তবে মৃতদেহের সঙ্গে এসব সামগ্রী পাওয়ার কারণ এবং চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম হয়েছিল কি না, তা তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।স্বজনদের অভিযোগ, ঘটনার ছয় দিন পার হলেও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের কেউ তাদের বাড়িতে গিয়ে খোঁজ নেননি।এমনকি ফোন করেও পরিবারের সঙ্গে যোগাযোগ বা সমবেদনা জানানো হয়নি।এতে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।নিহত ফারহানার পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রসূতি ও নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং চিকিৎসায় কোনো ধরনের অনিয়ম বা অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের দায় নির্ধারণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি সমাধানের চেষ্টা করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর