1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা দেবীদ্বারে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ: - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
🎰 Slot oyuncuları için Mariobet güncel giriş önerileri যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত; ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। Bonus ve ödül kampanyalarını takip et Bethub güncel ile কুমিল্লা দেবীদ্বারে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ: কুমিল্লা মুরাদনগরের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় ডিবি পুলিশের অভিযানে ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ (তিন) জন ঘাতক গ্রেফতার । কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বাজেয়াপ্তের আদেশ; ওবায়দুল কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের কী কী সম্পত্তি, মূল্য কত!! দৈনিক ইনকিলাবের সাংবাদিক কুমিল্লার সন্তান মুন্সি কামাল আতাতুর্ক মিসেল আমাদের মাঝে আর নেই!!! ফ্যামিলি কার্ড চালুর আগেই ৫৯ নারীর কাছ থেকে টাকা ও কাগজপত্র নেওয়ার অভিযোগ!!

কুমিল্লা দেবীদ্বারে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ:

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা দেবীদ্বারে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ:

“এখনই মাদককে না বলার দৃঢ় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”- ইউএনও অশোক বিক্রম চাকমা

এবিএম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি।।

“মাদক কেবল একজন ব‍্যাক্তিকে ধ্বংস করেনা, বরং একটি পরিবার ও পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই তরুণ প্রজন্মকে রক্ষা করতে পারিবারিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এখনই মাদককে না বলার দৃঢ় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত মাদক বিরোধী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদান কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা ওই বক্তব‍্য তুলে ধরেন।আবেদা মান্নান ফাউন্ডেশনের আয়োজনে এবং জাতীয় সমাজ কল‍্যান পরিষদের সহযোগীতায় ওই কর্মসূচি পালিত হয়েছে। আলোচনা সভার আগে রাজামেহার উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে একটি বিশাল মাদক বিরোধী র‍্যালী বিভিন্ন শ্লোগান নিয়ে রাজামেহার বাজার, কলেজ রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয।পরে রাজামেহার উচ্চবিদ্যালয়‍ মিলনায়তনে আবেদা মান্নান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. খোরশেদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক এটিএম সাইফুল ইসলাম মাসুমের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নোমান হোসেন। প্রধান আলোচক ছিলেন দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুজ্জামান। অন‍্যান‍্যের মধ‍্যে আলোচনায় অংশ নেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুল, জুবায়ের ইবনে মামুন।আলোচনা সভার ফাঁকে বিদ‍্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মাদক বিরোধী একটি নাটক উপস্থাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর