1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতি,অতঃপর  পরদিন কমিটি বিলুপ্ত! স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করায় মামলায় স্ত্রী নার্স কারাগারে!!  এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ!!  দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কুমিল্লা দেবীদ্বারে মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর! দেবীদ্বারে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছে”- জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সাংবাদিক মহিউদ্দিন মোল্লা: সংবাদপত্রের পথচলা থেকে সাংবাদিকতার দক্ষতা উন্নয়নে নেতৃত্ব!! রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে মাদক পাচার,৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ অপরাধের বিচারহীনতায় বাড়ে অপরাধ, সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি;

দৈনিক ইনকিলাবের সাংবাদিক কুমিল্লার সন্তান মুন্সি কামাল আতাতুর্ক মিসেল আমাদের মাঝে আর নেই!!!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

দৈনিক ইনকিলাবের সাংবাদিক কুমিল্লার সন্তান মুন্সি কামাল আতাতুর্ক মিসেল আমাদের মাঝে আর নেই!!!

কুমিল্লার খবর মাটি ও মানুষের কথা বলে অনলাইন নিউজ পোর্টালের পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ…. 

নিজস্ব প্রতিবেদক।।
দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক মুন্সি কামাল আতাতুর্ক মিশেল আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকার ধানমন্ডির পপুলার হাসপাতালে স্ট্রোকজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম মুন্সি কামাল আতাতুর্ক মিসেল সাংবাদিকর জানাজা নামাজ বাদ আছর তাঁর নিজ বাড়ি ইলিয়টগঞ্জ বাজারে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত মুন্সি কামাল আতাতুর্ক মিশেলের মৃত্যুতে তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা গভীর শোক প্রকাশ করেছেন। কুমিল্লার খবর মাটি ও মানুষের কথা বলে অনলাইন নিউজ পোর্টাল পরিবারের শোক…সাংবাদিক মুন্সি কামাল আতাতুর্ক মিশেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কুমিল্লার খবর মাটি ও মানুষের কথা বলে অনলাইন নিউজ পোর্টাল পরিবার,এক শোকবার্তায়  কুমিল্লার খবর মাটি ও মানুষের কথা বলে অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ফয়সাল মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।শোকবার্তায় বলা হয়, একজন সাংবাদিক ও সহকর্মী হিসেবে মুন্সি কামাল আতাতুর্ক মিশেলের মৃত্যু সাংবাদিকতা অঙ্গনে অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ তাঁর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করুন—আমিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর