
নিজস্ব প্রতিবেদক।।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।p0সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব জাকারিয়া তাহের এমপি।সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গৃহীত কার্যক্রম, মাদকবিরোধী অভিযান আরও জোরদার, মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ জননিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অপরাধ সংঘটনের সম্ভাব্য কারণ ও ঝুঁকিপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।সভায় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল, আন্তরিক ও সমন্বিতভাবে কাজ করার জন্য পরামর্শ প্রদান করা হয়।