1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
এসএসসি পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে বদলে গেল ১ হাজার ৯৪৪ শিক্ষার্থীর ফল ; - কুমিল্লার খবর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
Slot severler için freespin fırsatları Bahiscom giriş kullanıcılarını bekliyor Slot severler için freespin fırsatları Bahiscom giriş kullanıcılarını bekliyor এসএসসি পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে বদলে গেল ১ হাজার ৯৪৪ শিক্ষার্থীর ফল ; ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রস্তুতি সভা আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কুমিল্লা জেলায় আগস্ট ২০২৬ মাসে শ্রেষ্ঠ সার্কেল দাউদকান্দি সার্কেল ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ দাউদকান্দি মডেল থানা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখেন; বাবা হওয়ার কয়েক দিন পরই ট্যাংক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য পিয়াস সহ তার সহযোগির। পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্তে দুই দিন-ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার।  ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক প্রকল্পে চীনা বিনিয়োগ নিয়ে বৈঠক

এসএসসি পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে বদলে গেল ১ হাজার ৯৪৪ শিক্ষার্থীর ফল ;

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

এসএসসি পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে বদলে গেল ১ হাজার ৯৪৪ শিক্ষার্থীর ফল ;

অতঃপর  নতুন করে জিপিএ-৫ পেলেন ২০৭ জন।

নিজস্ব প্রতিবেদক।।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষাবোর্ডে ব্যাপক পরিবর্তন এসেছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর দেখা গেছে, এ বোর্ডের ১ হাজার ৯৪৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০৭ জন শিক্ষার্থী। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৩৩৬ জন।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পাপিয়া আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, পুনর্নিরীক্ষণের পর ১ হাজার ৬০৮ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। বিভিন্ন বিষয়ে নম্বর সংশোধনের ফলে এসব শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আসে। এর মধ্যে অনেক শিক্ষার্থী আগের ফলাফলের চেয়ে ভালো ফল অর্জন করেছেন এবং নতুন করে জিপিএ-৫ এর তালিকায় যুক্ত হয়েছেন।কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, “পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী আবেদন করা উত্তরপত্রগুলো যথাযথভাবে যাচাই-বাছাই শেষে ফল প্রকাশ করা হয়েছে।”তিনি জানান, নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রতিটি আবেদন করা উত্তরপত্র পুনরায় যাচাই করা হয়েছে। যাচাই প্রক্রিয়ায় যেসব উত্তরপত্রে নম্বর যোগ-বিয়োগ বা ফল প্রকাশের ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া গেছে, সেগুলো সংশোধন করে নতুন ফলাফল প্রকাশ করা হয়েছে।শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিভিন্ন বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য কুমিল্লা বোর্ডের ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থী আবেদন করেন। তারা মোট ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন।এর আগে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে কোনো কোনো শিক্ষার্থী প্রত্যাশিত ফল না পাওয়ায় উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বোর্ড কর্তৃপক্ষ নির্ধারিত নিয়মে উত্তরপত্র যাচাই করে এই সংশোধিত ফল প্রকাশ করে।এদিকে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে তারা আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।শিক্ষাবোর্ড সংশ্লিষ্টরা জানান, পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের মধ্যে অনেকে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন। বিশেষ করে ফেল থেকে পাস করা এবং নতুন করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।উল্লেখ্য, কুমিল্লা শিক্ষাবোর্ড প্রতিবছর এসএসসি পরীক্ষার পর শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সুযোগ দিয়ে থাকে। নির্ধারিত নীতিমালা অনুসরণ করে আবেদন করা উত্তরপত্র যাচাই শেষে সংশোধিত ফল প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর