1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতি,অতঃপর  পরদিন কমিটি বিলুপ্ত! স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করায় মামলায় স্ত্রী নার্স কারাগারে!!  এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ!!  দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কুমিল্লা দেবীদ্বারে মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর! দেবীদ্বারে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছে”- জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সাংবাদিক মহিউদ্দিন মোল্লা: সংবাদপত্রের পথচলা থেকে সাংবাদিকতার দক্ষতা উন্নয়নে নেতৃত্ব!! রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে মাদক পাচার,৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ অপরাধের বিচারহীনতায় বাড়ে অপরাধ, সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি;

গুপ্তদের আশ্রয়ে স্বৈরাচার ফেরার অপচেষ্টা করছে: প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

গুপ্তদের আশ্রয়ে স্বৈরাচার ফেরার অপচেষ্টা করছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, একশ্রেণির ‘গুপ্তদের’ মধ্য দিয়েই দেশে পলাতক স্বৈরাচারী শক্তি পুনরায় অরাজকতা সৃষ্টি করে ফিরে আসার পাঁয়তারা চালাচ্ছে।প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে খোলাখুলিভাবে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কথা স্বীকার করেন এবং এর ফলে জনগণের সৃষ্ট দুর্ভোগের জন্য দল ও সরকারের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের মানুষ বিদ্যুৎ ও জ্বালানিতে কষ্ট পাচ্ছে, এই বাস্তবতা আমরা অস্বীকার করি না।তবে শুধুমাত্র বিগত স্বৈরাচারী শাসন কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া ব্যর্থতাকে দায়ী করে তিনি দায়িত্ব এড়িয়ে যেতে চান না বলে উল্লেখ করেন। এ ধরনের বৈশ্বিক ও দেশীয় সংকট কাটিয়ে ওঠার পাশাপাশি ভবিষ্যতে যেন জনগণকে আর এ ধরনের জ্বালানি সমস্যায় পড়তে না হয়, সে লক্ষ্যে সরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করছে বলে আশ্বস্ত করেন তিনি।প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ যখনই গভীর সংকটে নিপতিত হয়েছে, তখনই দায়িত্ব নিয়ে হাল ধরেছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের অর্থনৈতিক ভিত্তি তৈরি করেছিলেন এবং স্বৈরাচারী শাসনামলে বিএনপি সর্বদা রাজপথে থেকে সংগ্রাম করেছে, কোনো ‘গুপ্ত’ অবস্থায় ছিল না।২০২৪-এর গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ওই আন্দোলনের প্রকৃত ‘মাস্টারমাইন্ড’ ছিল দেশের আপামর জনগণ এবং বিএনপি জনগণকে সাথে নিয়েই সেই আন্দোলনকে সফল পরিণতির দিকে নিয়ে গেছে। সরকার গঠনের পর একটি ভঙ্গুর অর্থনীতি, জরাজীর্ণ শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা এবং একটি যুদ্ধকালীন সংকটের মুখোমুখি হতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।জ্বালানি সংকটকে পুঁজি করে একটি বিশেষ রাজনৈতিক দলের বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টার তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী সবাইকে নিজস্ব সীমার মধ্যে থাকার আহ্বান জানান। অরাজকতা সৃষ্টিকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট জানান, দেশের প্রচলিত আইনেই বলে দেয়া আছে কীভাবে আইনশৃঙ্খলা ভঙ্গকারী ও অরাজক পরিস্থিতি দমন করতে হয়। জনগণকে সাথে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র ও সংকট মোকাবিলা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর