1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলাদ - কুমিল্লার খবর
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলাদ উদবাতুল বারী আবু: ছাত্র রাজনীতি থেকে কুমিল্লা মহানগর বিএনপির শীর্ষ নেতৃত্বে নাঙ্গলকোটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য আয়োজন কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে  গাঁজা,  ইয়াবাসহ ৩৭ জন গ্রেফতার। কুমিল্লা হাইস্কুলে ৬ মাসের জন্য এডহক কমিটি অনুমোদন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের কুমিল্লায় ২৮৪ শতক জমি ক্রোক;অতঃপর দুই গাড়ি জব্দ!! কালিগঞ্জ বাংলাদেশ ইসলামী আন্দোলনের মসলিসে শুরা অধিবেশন ও কমিটি গঠন কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা;অতঃপর আসামির যাবজ্জীবন! ‎৫ সেপ্টেম্বরের লং মার্চকে স্বাগত জানিয়ে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি রক্ষায় আহ্বায়ক কমিটি গঠন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলাদ

  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলাদ

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।বুধবার (২ সেপ্টেম্বর) কুমিল্লার রামঘাটলায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটিতে উমর ফারুক মানিক সভাপতি এবং ফাতিন ইসরাক মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে ওমর ফারুক, সহ-সভাপতি জাকির হোসেন নাঈম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারেক রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ফারহান ইকবাল সাদ দায়িত্ব পেয়েছেন।দোয়া ও মিলাদ মাহফিলে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এদিকে নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কলেজ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর