1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি রক্ষায় আহ্বায়ক কমিটি গঠন - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জ বাংলাদেশ ইসলামী আন্দোলনের মসলিসে শুরা অধিবেশন ও কমিটি গঠন কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা;অতঃপর আসামির যাবজ্জীবন! ‎৫ সেপ্টেম্বরের লং মার্চকে স্বাগত জানিয়ে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি রক্ষায় আহ্বায়ক কমিটি গঠন দুবাইয়ে কনসাল জেনারেলের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র মতবিনিময় ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের চুক্তি স্বাক্ষর “পাহাড়পুর পান্তি, রাজামেহার ধামতি-কুড়াখাল কুরুন্ডি বাপ-বেটায় অরন্ডি” দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার! Yeni oyunlara erişim sağlamak için Youwin giriş güncel bağlantısı Yeni oyunlara erişim sağlamak için Youwin giriş güncel bağlantısı

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি রক্ষায় আহ্বায়ক কমিটি গঠন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি রক্ষায় আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক।।

‘মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’ স্লোগানকে সামনে রেখে রাষ্ট্রভাষা বাংলা আন্দোলনের অগ্রপথিক, বাংলা-পাক-ভারত উপমহাদেশের বরেণ্য রাজনীতিবিদ ও বৃহত্তর কুমিল্লার কৃতী সন্তান শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি রক্ষার্থে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।এ উপলক্ষে ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সন্ধ্যায় কুমিল্লার দেশপ্রিয় কনফারেন্স হলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি রক্ষা কমিটির আহ্বায়ক কমিটির পরিচিতি ও প্রথম সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম অগ্রপথিক। বাঙালির ভাষা, সংস্কৃতি ও অধিকার প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন, আদর্শ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরতে তাঁর স্মৃতি সংরক্ষণ ও গবেষণার উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।সভায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণ, পাঠাগার প্রতিষ্ঠা, তাঁর জীবন ও কর্ম নিয়ে গবেষণা এবং নতুন প্রজন্মের মধ্যে তাঁর আদর্শ ছড়িয়ে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।উল্লেখ্য, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ২ নভেম্বর ১৮৮৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে কুমিল্লা সেনানিবাসে আটক করে নির্যাতন চালায়। পরে ২৯ মার্চ ১৯৭১ তাঁকে নির্মমভাবে নির্যাতন করা হয় এবং ৩০ মার্চ ১৯৭১ তিনি শহীদ হন বলে প্রচলিত ঐতিহাসিক তথ্যসূত্রে উল্লেখ রয়েছে।ভাষা আন্দোলনের ইতিহাস ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর