নিজস্ব প্রতিবেদক।।
‘মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’ স্লোগানকে সামনে রেখে রাষ্ট্রভাষা বাংলা আন্দোলনের অগ্রপথিক, বাংলা-পাক-ভারত উপমহাদেশের বরেণ্য রাজনীতিবিদ ও বৃহত্তর কুমিল্লার কৃতী সন্তান শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি রক্ষার্থে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।এ উপলক্ষে ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সন্ধ্যায় কুমিল্লার দেশপ্রিয় কনফারেন্স হলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি রক্ষা কমিটির আহ্বায়ক কমিটির পরিচিতি ও প্রথম সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম অগ্রপথিক। বাঙালির ভাষা, সংস্কৃতি ও অধিকার প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন, আদর্শ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরতে তাঁর স্মৃতি সংরক্ষণ ও গবেষণার উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
সভায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণ, পাঠাগার প্রতিষ্ঠা, তাঁর জীবন ও কর্ম নিয়ে গবেষণা এবং নতুন প্রজন্মের মধ্যে তাঁর আদর্শ ছড়িয়ে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।উল্লেখ্য, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ২ নভেম্বর ১৮৮৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে কুমিল্লা সেনানিবাসে আটক করে নির্যাতন চালায়। পরে ২৯ মার্চ ১৯৭১ তাঁকে নির্মমভাবে নির্যাতন করা হয় এবং ৩০ মার্চ ১৯৭১ তিনি শহীদ হন বলে প্রচলিত ঐতিহাসিক তথ্যসূত্রে উল্লেখ রয়েছে।ভাষা আন্দোলনের ইতিহাস ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679