1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় মিশুক-অটোরিকশা লাইসেন্সের আওতায় আসছে,অতঃপর শুরু হয়েছে আবেদন; - কুমিল্লার খবর
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা দাউদকান্দিতে ‘কিশোর গ্যাং’ অভিযানের নামে শিশুদের আটক!! দেবীদ্বারে ‘নিজেরা করি সংস্থা’ ও ‘ভূমিহীন সংগঠন’-এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কারো মৃত্যুর সঠিক তারিখ বা সময় আগে থেকে নিশ্চিতভাবে জানা সম্ভব না হওয়ার মূল কারণগুলো নিচে তুলে ধরা হলো: কুমিল্লায় ৭ ভবনে কুউকের অভিযানে তিনটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ কুমিল্লার ১৮ থানায় একযোগে অভিযান, কিশোর অপরাধী সন্দেহে আটক ৬২৪ নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ ছাত্রনেতা থেকে রাজপথের আস্থার প্রতীক: আমিরুল পাশা সিদ্দিকী রাকিবের বর্ণাঢ্য রাজনৈতিক পথচলা পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসএ-সকলের সাথে মতবিনিময়ে রাষ্ট্রপতি  মিথ্যা মামলায় হয়রানির শিকার আমার দেশের সাংবাদিক, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি “প্রকাশিত সংবাদের প্রতিবাদ”

কুমিল্লায় মিশুক-অটোরিকশা লাইসেন্সের আওতায় আসছে,অতঃপর শুরু হয়েছে আবেদন;

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় মিশুক-অটোরিকশা লাইসেন্সের আওতায় আসছে,অতঃপর শুরু হয়েছে আবেদন;

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) এলাকায় মিশুক ও অটোরিকশা নিয়ন্ত্রণে লাইসেন্স কার্যক্রম শুরু হয়েছে।আগামী ৬ আগস্ট থেকে অনলাইনে এসব যানবাহনের মালিকানা ও চালকদের ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। কুসিক সূত্রে জানা যায়, মিশুক ও অটোরিকশার মালিকানা লাইসেন্স এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানের কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। প্রতিটি আবেদনের জন্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা ফি।কুসিক প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপুর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, নাগরিক সনদ এবং অটোরিকশা বা মিশুক ক্রয়ের বৈধ রশিদসহ প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন পেমেন্টের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। একজন ব্যক্তি বা একটি পরিবার থেকে সর্বোচ্চ একটি মালিকানা বা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যাবে। একই ব্যক্তির একাধিক আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে। ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণকারী চালকদের মধ্য থেকে যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদেরকেই লাইসেন্স দেওয়ার জন্য বিবেচনা করা হবে।আবেদনকারীদের জমা দেওয়া কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাই শেষে লাইসেন্স প্রদান করা হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লাইসেন্সের মেয়াদ হবে এক বছর। পরবর্তীতে প্রতি বছর তা নবায়ন করতে হবে। সরকার সময় সময় জারি করা বিধি-বিধান ও নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হবে। কোনো ধরনের অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।মিশুক ও অটোরিকশা লাইসেন্সের জন্য আবেদন করা যাবে কুসিকের অনলাইন পোর্টালে:https://cocceasybike.gov.bd/⁠�অনলাইনে আবেদন প্রক্রিয়ার মাধ্যমে কুমিল্লা সিটি করপোরেশনের অটোরিকশা ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর