1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা চৌদ্দগ্রামে সড়কের ওপর পড়ে আছে বিদ্যুতের ছিঁড়ে যাওয়া তার, দুর্ঘটনার আশঙ্কা - কুমিল্লার খবর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়কের ওপর পড়ে আছে বিদ্যুতের ছিঁড়ে যাওয়া তার, দুর্ঘটনার আশঙ্কা

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
Oplus_131072

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়কের ওপর পড়ে আছে বিদ্যুতের ছিঁড়ে যাওয়া তার, দুর্ঘটনার আশঙ্কা

চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লা।।

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর মাদানিয়া মাদ্রাসা সংলগ্ন সড়কে একটি বিদ্যুতের খুঁটির মূল তার ছিঁড়ে রাস্তার ওপর পড়ে থাকতে দেখা গেছে। এতে পথচারী ও যানবাহন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।স্থানীয়দের দাবি, দ্রুত তারটি অপসারণ বা মেরামত না করা হলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে।এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিষয়টি দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।(সংবাদটি স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রকাশিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর