1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা ওয়াসার বোর্ডের চেয়ারম্যান হলেন ওয়াসিম - কুমিল্লার খবর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

কুমিল্লা ওয়াসার বোর্ডের চেয়ারম্যান হলেন ওয়াসিম

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

কুমিল্লা ওয়াসার বোর্ডের চেয়ারম্যান হলেন ওয়াসিম

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে নিয়োগ দিয়েছে সরকার। তিন বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দিয়ে রোববার (৯ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৭(১) অনুযায়ী আশিকুর রহমান মাহমুদকে কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ আগস্ট ২০২৬ তারিখে এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।কুমিল্লা মহানগর ও আশপাশের এলাকায় নিরাপদ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং নাগরিক সেবার মানোন্নয়নে ওয়াসার কার্যক্রমে নতুন চেয়ারম্যানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।উল্লেখ্য, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন। তিনি কুমিল্লা আদর্শ সদর এলাকার মুন্সেফ বাড়ির বাসিন্দা। এবং হাজী আবদুর রহিম মাহমুদ ও জাহানারা মাহমুদের সন্তান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর